1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আল্লাহর ৯৯ নামের দৃষ্টিনন্দন মিনার - Bangladesh Khabor
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে নিমগাছের চারা উপহার দিলেন তথ্যমন্ত্রী যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ান: নাহিদ ইসলাম বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে মৃত্যুদন্ড পলাশবাড়ীর সমালোচিত হরিদাস চন্দ্র তরনী দাস সিআইডি পুলিশের হাতে গ্রেফতার বন্যাকবলিত জেলার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা নারী বিষয়ক নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে বাংলাদেশের যোগদান বাবুগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার

আল্লাহর ৯৯ নামের দৃষ্টিনন্দন মিনার

  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৫২৩ জন পঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে বুধবার (১২ জানুয়ারি) দুপুরে আল্লাহর ৯৯ নামে নির্মিত একটি উঁচু মিনার উদ্বোধন করা হয়েছে। রায়পুর ইউনিয়নের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেহান উদ্দিন পাটওয়ারী বাড়ি জামে মসজিদ মাঠে এটি স্থাপন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ ‘এক্সটা প্রবাসী মিনার-১’ নামের দৃষ্টিনন্দন এ মিনারটি উদ্বোধন করেন।

প্রবাসী নোমান খাঁন এটির প্রধান উদ্যোক্তা ও অর্থায়ন করেছেন। এটিতে আরবি, বাংলা ও ইংরেজিতে মহান আল্লাহ পাকের ৯৯টি নাম খচিত রয়েছে। নির্মাণ কাজের সমন্বয় করেন স্থানীয় সমাজসেবক আবুল খায়ের, নোমান পাটওয়ারী ও মোরশেদ মিয়াজী।

উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সফিউল আজম সুমন চৌধুরী, প্রধান শিক্ষক উত্তর রায়, জামাল হোসেন মিয়াজী, জহির খান প্রমুখ।

প্রবাসী নোমান খাঁন বলেন, আল্লাহর নামের প্রতি ভক্তি ও ধর্মীয় অনুভূতি ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ। প্রবাসীদের অর্থায়নে উপজেলার বিভিন্ন স্থানে আরো মিনার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এজন্য এটিকে ‘এক্সটা প্রবাসী মিনার-১’ নামকরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, আল্লাহর নাম প্রচারে উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। প্রবাস থেকে অর্থ সংগ্রহ করে নিজ গ্রামে তরুণদের এমন উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION