1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডিএনসিসি মেয়র কাপ উদ্বোধন, ৫৪ ওয়ার্ডে আয়োজন - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

ডিএনসিসি মেয়র কাপ উদ্বোধন, ৫৪ ওয়ার্ডে আয়োজন

  • Update Time : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৫১ জন পঠিত
ডিএনসিসি মেয়র কাপ-২০২১ উদ্বোধনে বক্তব্য দিচ্ছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

ডিএনসিসি মেয়র কাপ-২০২১ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ফুটবল, ক্রিকেট ও ভলিবল এই তিনটি ইভেন্ট নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৪টি ওয়ার্ডে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি’।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, এ কে এম রহমত উল্লাহ ও শবনম জাহান শীলা উপস্থিত ছিলেন।

এসময় মেয়র আতিক বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করতে পারায় ডিএনসিসি পরিবার অত্যন্ত আনন্দিত। যুবসমাজকে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অন্যায় থেকে দূরে রাখতে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে।

তিনি বলেন, খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব তৈরি করে।

উদ্বোধনী দিনের একমাত্র খেলায় ৩৩ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ ৩-০ গোলে ৩৭ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশকে পরাজিত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION