1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৫৯৬ দিন পর করোনায় মৃত্যুশূন্য ২৪ ঘণ্টা - Bangladesh Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক

৫৯৬ দিন পর করোনায় মৃত্যুশূন্য ২৪ ঘণ্টা

  • Update Time : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৪২৭ জন পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে কেউ মারা যায়নি। করোনায় মৃত্যুর শুরুর পর গত বছর অর্থাৎ ২০২০ সালের ৩ এপ্রিল মৃত্যুহীন দিন দেখেছিল বাংলাদেশ।

এরপর ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু না হওয়ার সুখবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এক বছর ৭ মাস ১৭ দিন অর্থাৎ ৫৯৬ দিন পর করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ।

তবে মহামারি এ ভাইরাসে কেউ মারা না গেলেও গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৭৮ জন। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৪৬ জন।

শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৮৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ১০৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

এ নিয়ে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি সাত লাখ ছয় হাজার ৬৬২ জনের। করোনা শনাক্তের শুরু থেকে এখন পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৭০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION