1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বরিশালে গৃহবধুর শ্লীলতাহানী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের একই দিনে পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার বাউফলে ব্র্যাকের উদ্যোগে নারীদের হাঁস পালন প্রশিক্ষণ, ৪শত হাঁসের বাচ্চা বিতরণ কুমিল্লায় মহাসড়কে হাইওয়ে পুলিশের ওপর হামলায় ১৯ জন গ্রেফতার ‘আপনারা গুলি করলে আমরা কি বসে থাকব’, বিএসএফকে বিজিবি নির্বাচনি দায়িত্ব পালনকালে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দেবে ইসি ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত বাড়ছে না বিড়ির দাম সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

বরিশালে গৃহবধুর শ্লীলতাহানী

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৫৮২ জন পঠিত

বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,

জমি সংক্রান্ত বিরোধের জেরধরে জেলার আগৈলঝাড়া উপজেলার শিহিপাশা গ্রামে পারভীন বেগম (৩৫) নামের এক গৃহবধুকে মারধর করে শ্লীলতাহানী ঘটানো হয়েছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় রবিবার রাতে আহতের স্বামী মঞ্জুর আলম লিটন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত সাত বছর পূর্বে হারুন শেখ নামের এক ব্যক্তির কাছে আট শতক জমি বিক্রি করেন লিটন। ওই জমি নিয়ে হারুন ও তার পরিবারের সাথে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার জন্য বসা হলেও হারুন শেখ ও তার পরিবারের সদস্যরা কোনকিছুর তোয়াক্কা না করে বিভিন্ন সময় মঞ্জুর আলম লিটন ও তার পরিবারের ক্ষতিসাধন করার পাঁয়তারা করে আসছিলো।
তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গৃহবধু পারভীন বেগমের সাথে হারুন শেখের স্ত্রী নাছিমা বেগমের কথাকাটি হয়। একপর্যায়ে নাছিমা বেগমের হামলায় গৃহবুধ পারভীন বেগম গুরুতর আহত হয়। এসময় নাছিমা বেগমের স্বামী হারুন শেখ গৃহবধু পারভীন বেগমের শ্লীলতাহানী ঘটায়। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহাত আছে বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার ওসি তদন্ত মাজহারুল ইসলাম।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION