1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ২৯ - Bangladesh Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন সোনারগাঁয়ে ৫টি চুনা কারখানা ও ১টি ঢালাই কারখানা ধ্বংস কোটালীপাড়া চাঁদার টাকা না পেয়ে মারুফ বাহিনীর হামালায় চার শ্রমিক আহত বাউফলে নদীর তীর কেটে মাটি লুট: বিলীন হচ্ছে কবরস্থান, আতঙ্কে গ্রামবাসী কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা: চিফ হুইপ শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ফারাক্কা বাঁধ এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে: মির্জা ফখরুল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ ১৩ দিনে রেমিট্যান্স এলো ২১ হাজার ৩৯৫ কোটি টাকা ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ২৯

  • Update Time : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৭১২ জন পঠিত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ থেকে ২৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত ২৯ জনের পরিচয় জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্ত করছে ফায়ার সার্ভিস এবং মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

এর মধ্যে আজ ২৪ জনের এবং গতকাল ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (০৫ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চটি নদীর পূর্বপাড়ে এনে তল্লাশি চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়। বিকালে আনুষ্ঠানিক উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। তবে নিখোঁজদের সন্ধানে নদীতে এখনও তল্লাশি চলছে।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সাংবাদিকদের বলেন, বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের সাহায্যে ডুবে যাওয়া লঞ্চটি টেনে উদ্ধার করা হয়েছে। ২৯টি মরদেহ উদ্ধারের পর অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হলো। এখনও কেউ নিখোঁজ থাকতে পারে জানিয়ে তিনি বলেন, নিখোঁজের সন্ধানে নদীতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে নৌ-পুলিশকে দুর্ঘটনার জন্য দায়ী লাইটার জাহাজাটি খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION