1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে এক চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

গোপালগঞ্জে এক চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে

  • Update Time : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৫৯৯ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধিঃ 
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউপি চেয়ারম্যান বাবু সুকান্ত বিশ্বাসের বিরুদ্ধে সরকারি একটি সড়কের ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
গোপালগঞ্জের বৌলতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বার খাদিয়া — কড়িগ্রাম সংযোগ সড়কের সদর উপজেলা অংশের দেড় কিলোমিটার ইট বিছানো সড়কের প্রায় সমস্ত ইট চেয়ারম্যান তার ভাড়াটে শ্রমিক দিয়ে ইটগুলো তুলে গাড়ি ও ট্রলার যোগে মধুমতি নদী সংলগ্ন নিজ বসত বাড়ির সামনে ঘাটলা পারে জড়ো করতে থাকেন।
পরে বিষয়টি জানাজানি হলে ওই এলাকায় উপকারভোগীদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করে।
পরে এলাকাবাসী গণমাধ্যমকে এ বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে রোববার (২৭ জুন) গণমাধ্যমকর্মীরা বৌলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলোচিত সেই বার খাদিয়া – কড়িগ্রাম সংযোগ সড়কটি সরেজমিনে পরিদর্শন করে এলাকাবাসীর অভিযোগের সত্যতা পান।
এ বিষয়ে বৌলতলী ইউপি চেয়ারম্যান বাবু সুকান্ত বিশ্বাস বলেন, গত বছর বন্যার জলে ওই সড়কটি  বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট মহলে জানানো হলে  জনসাধারণের কথা বিবেচনা করে জাইকা’র আওতায় এ বছর ওই সড়কটি আরো ৩ ফুট উঁচু করার প্রকল্প পাস হয়। টেন্ডারের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নকারী
ঠিকাদার ওই সড়ক থেকে পুরোনো ইট তুলে ফেলতে বার বার আমাকে  তাগাদা দেন। পরে জনপ্রতিনিধি হিসেবে আমি আমার দায়িত্ববোধ থেকে সরকারি ইটগুলো সংরক্ষণের জন্য নিজ উদ্যোগে তুলে পরিষদের সামনে মধুমতি নদীর পাড়ে  একজায়গায় জড়ো করি। ইতোমধ্যেই ওই সড়কের অনেক ইট স্থানীয়রা তুলে নিয়ে গেছেন। তাই দায়িত্ব বোধ থেকেই সদর উপজেলার ইউএনও স্যার ও পিআইও সাহেবকে বিযষয়টি জানিয়ে খোলা জায়গায় ইটগুলো রেখেছি। তাছাড়া আমার অসৎ কোন উদ্দেশ্য থাকলে আমি ইটগুলো প্রকাশ্যে না রেখে  অন্য কোন জায়গায় লুকিয়ে রাখতাম। আসলে সামনে ইউনিয়ন পরিষদ  নির্বাচন। আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয় করতে আমার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আলাউদ্দিন বলেন, ইট তুলে নেওয়ার বিষয়টি আমি গতকাল শুনেছি। তবে চেয়ারম্যান আমার অফিস স্টাফকে ইট তুলে নেওয়ার বিষয়টি আরো আগে জানিয়েছেন আমার তা জানা ছিলো না। বর্তমানে ওই রাস্তার ইট চেয়ারম্যানের হেফাজতে রয়েছে বলে আমি  নিশ্চিত হয়েছি।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান গণমাধ্যমকে জানান, সংরক্ষণের জন্য রাস্তার ইট তুলে নেওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনকে না জানিয়ে বৌলতলী ইউপি চেয়ারম্যান কাজটি ঠিক করেন নি। তবে সরকারি ইট বেহাত হবার কোন সুযোগ নেই। এর পরেও চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়টি আমি খতিয়ে
দেখবো।
এ বিষয়ে সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ
দুঃখ প্রকাশ করে বলেন, গত ১৭ জুন
উপজেলা পরিষদের মাসিক সভার রেজুলেশনে চেয়ারম্যান এ বিষয়টি উত্থাপন করলে বিব্রতকর এ পরিস্থিতির সৃষ্টি হতো না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION