1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাজীপুরের শ্রীপুরে হ্যামস গ্রুপের ঢাকা গার্মেন্টসে আগুন নিহত ১,আহত ৩০ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরের শ্রীপুরে হ্যামস গ্রুপের ঢাকা গার্মেন্টসে আগুন নিহত ১,আহত ৩০

  • Update Time : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৫৯৬ জন পঠিত

গাজীপুর থেএস এম দুর্জয় ,

গাজীপুর জেলার শ্রীপুরে হ্যামস গ্রুপের  ঢাকা গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৬ মার্চ শনিবার সকালে পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ওই গার্মেন্টসের কেমিক্যাল স্টোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় ওয়েল্ডিং মিস্ত্রি মাসুম শিকদার অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত মাসুম শিকদার ঢাকার দোহা এলাকার সূর্য শিকদারের পুত্র। কারখানা কর্তৃপক্ষ নিহত ব্যক্তিকে ঠিকাদারের লোক বলে দাবি করেন।আগুন ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকরা হুড়োহুড়ি করে বের হওয়ার সময় অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদেরকে শ্রীপুর উপজেলা ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাওনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ জানান, খবর পাওয়ার সাথে সাথে অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

কারখানার বেশ কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেন, ‘আগুন লাগার সাথে সাথে কারখানার মেইনগেট বন্ধ রাখায় শ্রমিকরা বের হতে না পারায় অনেক শ্রমিক আহত হয়েছেন। এছাড়া উপযুক্ত কারখানার উপযুক্ত ফায়ার ফাইটার ও অগ্নিনির্বাপক সরঞ্জামাদি না থাকায় আগুনের ভয়াবহতা সৃষ্টি হয়। তারা আরও অভিযোগ করে বলেন, ‘কর্তৃপক্ষের অবহেলার কারণে হতাহতের সংখ্যা বেড়েছে।কারখানা কর্তৃপক্ষ জানায়, কারখানার কেমিক্যাল স্টোরে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় স্ফুলিঙ্গের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। শ্রীপুর থানার ওসি (তদন্ত) গোলাম সারোয়ার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Attachments area

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION