1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাজীপুরের হোতাপাড়া  মহাসড়কে ফুটওভার ব্রীজের দাবীতে মানববন্ধন - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরের হোতাপাড়া  মহাসড়কে ফুটওভার ব্রীজের দাবীতে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২৫ জন পঠিত

গাজীপুর থেকে এস.এম দূর্জয়,

সড়ক পথে নিরাপত্তা চাই,নিরাপদ বাংলাদেশ চাই।এই শ্লোগানকে সামনে রেখে ফুটওভার ব্রীজের দাবীতে গাজীপুর সদর উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক হোতাপাড়া বাসস্ট্যান্ডে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারী সোমবার সকালে আজহারুল ইসলাম স্বজলের সভাপতিত্বে এবং রবিউল হাসান রনি’র সঞ্চালনায় মানববন্ধনে ৯ দফা দাবী পেশ করা হয়।সড়ক পথের নিরাপত্তার জন্য ৯টি দাবী’র মধ্যে হচ্ছে ফুটওভার ব্রিজের দ্রুত বাস্তবায়ন চাই,স্পীড ব্রেকারের সংস্করণ, যত্রতত্র বাস থামিয়ে যাত্রী উঠানো ও নামানো নিষিদ্ধ করতে হবে,যাত্রী উঠানো ও নামানোর জন্য রাস্তার প্রথম লেন ব্যবহার করতে হবে, হাইড্রলিক্স হর্ণ নিষিদ্ধ বাস্তবায়ন চাই,যাত্রী ছাউনী চাই, বাস স্টপেজের ২০০মি.পূর্বে গাড়ী গতিবিধি ঘন্টায় ২০ কিলোমিটার রাখতে হবে, ট্রাফিক আইনভঙ্গকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে,ফিটনেস বিহীন গাড়ী নিষিদ্ধ করতে হবে।

গাজীপুর সদর উপজেলাবাসীর ব্যানারে মানব বন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান,গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল ইসলাম,দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আবুল কাশেম,জনস্বার্থকর্মী আরমান হোসাইন আরমান,নাদিম হাসান,সুজন শেখ,জাহিদুল ইসলাম জাহিদ,শরিফুল ইসলাম, নাজমুস সাকিব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION