1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টিকা নিলেন মন্ত্রিপরিষদ সচিব - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

টিকা নিলেন মন্ত্রিপরিষদ সচিব

  • Update Time : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুর ইসলাম করোনাভাইরাসের টিকা নিয়েছেন। তাকে টিকা দেওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। রোববার সকাল ১০টার দিকে ইনস্টিটিউটের তৃতীয় তলায় স্থাপিত টিকাদান বুথে প্রথম টিকা নেন মন্ত্রিপরিষদ সচিব। প্রাণঘাতী করোনাভাইরাস রোধে সারা দেশে আজ একযোগে টিকা দেওয়া শুরু হয়েছে। ১০০৫ কেন্দ্রে এ প্রতিষেধক দেওয়া হচ্ছে।  আজ সকাল ১০টা মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

টিকা নেওয়ার পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুর ইসলাম প্রটোকল অনুযায়ী সবাইকে টিকা নেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, আমি খোঁজ নিয়ে দেখেছি, এই টিকার কোনো সমস্যা নেই। টিকা নেওয়ার পর আমার কোনো অসুবিধা হয়নি। আমার সঙ্গে অন্য যারা টিকা নিয়েছেন, তাদেরও কোনো অসুবিধা হয়নি।খন্দকার আনোয়ারুর ইসলামের পর স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ, অর্থ বিভাগের সচিব আবদুর রউফ তালুকদার ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম টিকা নেন। তাদের পরে অন্যদের টিকা দেওয়া হচ্ছে।

 

আজ এই ইনস্টিটিউটে ৯০ জনের মতো ব্যক্তির টিকা নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল কালাম।রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতালে ২০৪ টিম এবং ঢাকার বাইরে সারা দেশে ৯৫৫টি হাসপাতালে ২১৯৬টি টিম টিকা প্রয়োগে যুক্ত রয়েছে আজ।শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুল হক।

এর আগে ২৭ জানুয়ারি একজন নার্স টিকা গ্রহণের মধ্য দিয়ে প্রাথমিক কার্যক্রম শুরু হয়। ওই দিন আরও ২৫ জন টিকা নেন। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে আরও ৫৪১ জনকে দেওয়া হয়। পার্শ্বপ্রতিক্রিয়া বোঝার জন্য এদের পর্যবেক্ষণে রাখা হয়। খুব একটা সমস্যা না হওয়ায় ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে টিকা প্রয়োগ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION