1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রছাত্রীদের মাঝে চেক ও শিক্ষা উপকরণ বিতরণ - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রছাত্রীদের মাঝে চেক ও শিক্ষা উপকরণ বিতরণ

  • Update Time : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১৪ জন পঠিত
বিরামপুর থেকে  মোঃ সাইফুল ইসলাম,  
দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে “বিশেষ এলাকার জন‍্য উন্নয়ন সহায়তা (পার্বত‍্য চট্টগ্রাম ব‍্যতীত)” কর্মসূচির আওতায় বিরামপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রছাত্রীদের মাঝে চেক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।রবিবার (৩১ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, নব নির্বাচিত পৌর মেয়র অধ‍্যক্ষ আক্কাস আলী।
 এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাহবুব আলম বকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মৃত‍্যুঞ্জয় স্বদেশ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শিবলী সাদিক বলেন, আওয়ামীলীগ সরকার সর্বদা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে প্রচেষ্টা অব‍্যহত রেখেছে। সমাজের মূল স্রোতে এগিয়ে নিতে বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন‍্য বিশেষ বরাদ্দ দিয়ে তাদের অনুপ্রাণিত করছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রছাত্রীরা যাতে উচ্চ শিক্ষা গ্রহণ করে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে সেজন্য তাদের নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।
এ কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাধ্যমিক পর্যায়ের ৪০জন ছাত্রছাত্রীর প্রত‍্যেককে ৬ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক শ্রেণির ১৬জন ছাত্রছাত্রীর প্রত‍্যেককে ৯ হাজার ৬শত টাকার চেক এবং ৬০জন ছাত্রছাত্রীকে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব‍্যাগ, খাতা, কলম, পেন্সিল, জ‍্যামিতি বক্স ও এর সাথে করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন‍্য মাস্ক ও সাবান প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION