1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাহারোলে সড়ক প্রশস্থ করণ কাজ এগিয়ে চলছে - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

কাহারোলে সড়ক প্রশস্থ করণ কাজ এগিয়ে চলছে

  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৪৭২ জন পঠিত

কাহারোল  থেকে সুকুমার রায়, 

দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক সংলগ্ন বারো মাইল নামক স্থান হতে ঐতিহাসিক কান্তজিউ মন্দির ও পর্যটন কেন্দ্র হয়ে কাহারোল উপজেলা সদর পর্যন্ত পাকা সড়ক প্রশস্থ করণ ও মেরামত কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যে ইটের খোয়া ও বালি মিশিয়ে সাববেইজের কাজ চলছে। কাহারোল উপজেলার বারো মাইল নামক স্থান হইতে কাহারোল পর্যন্ত প্রায় সাড়ে ৮ কিলোমিটার পাকা সড়ক দীর্ঘদিন যাবত প্রশস্থ ও মেরামত না হওয়ার কারনে বাস ট্রাক ও অন্যান্য যানবাহন সহ সাধারণ মানুষের চলাচলে মারাত্বক দুর্ভোগ পোহাতে হয়। বর্তমান সরকার সড়ক উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করায় দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল এর প্রচেষ্টায় রাস্তাটি এখন প্রশস্থ করন ও মেরামতের কাজ এগিয়ে চলছে। কাহারোল উপজেলা প্রকৌশলী নিমাই চন্দ্র বৈষ্ণব জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলার বারো মাইল নামক স্থান হতে কান্তজিউ মন্দির হয়ে কাহারোল উপজেলা প্রবেশদার পর্যন্ত প্রায় ৯ কোটি ৯২ লক্ষ্য টাকা ব্যয়ে সাড়ে ৮ কিলোমিটার পাকা সড়ক টেন্ডারের মাধ্যমে ২০২০ সালের নভেম্বর মাস হতে সড়কটি প্রশস্থ করন ও মেরামতের কাজ শুরু করা হয়। ইতিমধ্যেই ইটের খোয়া ও বালি মিশিয়ে সাব বেইজ তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে। তিনি আরো জানান, নির্ধারিত সময়ে কাজটি শেষ করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION