1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১৭ বছর এজেন্ট মালিকের কথামতো দেশ চালাইছে: হাসনাত আবদুল্লাহ - Bangladesh Khabor
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ঈদের দিন চাচা-ভাতিজাকে পিটিয়ে আহত করার অভিযোগ এনসিপি নেতাকে জুতাপেটা রাজস্ব থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতি করতে আসুন: ডেপুটি স্পিকার অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের ২০টি ঐতিহাসিক মাইলফলক তুলে ধরলেন মাহদী আমিন খুলনায় একই পরিবারের তিনজনকে হত্যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদতাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

১৭ বছর এজেন্ট মালিকের কথামতো দেশ চালাইছে: হাসনাত আবদুল্লাহ

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণেই আমার ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তারা ভারত থেকে বসে ঠিক করে দিছে আমাদের দেশটা কে চালাবে। বিভিন্ন এজেন্ট নিয়োগ করেছে। ১৭ বছর এজেন্ট মালিকের কথামতো দেশ চালাইছে। যখন পারে নাই তখন এজেন্টকে মালিক আবার সরাই নিয়ে গেছে। ভারতের এই গুণ্ডামির সঙ্গে যারা আপস করেন নাই তাদের মধ্যে আমার হাদি ভাই অন্যতম।

তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয়, মানুষ তো মরার আগে অসিয়ত করে। হাদি ভাই মরার আগে একটা অসিয়ত করছিলেন- আমাকে মেরে ফেললেও কোনো আক্ষেপ নাই কিন্তু আমার মৃত্যুর বিচারটা যেন আপনারা নিশ্চিত করেন। দুঃখজনক বিষয় আজকে হাদি ভাইয়ের মৃত্যুর তিন সপ্তাহ ক্রস করে চার সপ্তাহ অতিবাহিত হতে যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত হাদি ভাইয়ের মৃত্যুর বিচার নিশ্চিত করতে পারি নাই।

বুধবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফাতেহাবাদ এলাকায় শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা এবং পৃথক উঠান বৈঠক ও আগ্রাসন বিরোধী পদযাত্রায় হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ফ্যাসিবাদের আমলে দেখেছি- বিএনপি, জামায়াত প্রোগ্রাম করত, চোখের ইশারায় সেখানেও গোয়েন্দারা চলে যেত। চোখের ইশারায় প্রোগ্রাম ঘোষণা করছে সেখানেও চলে গেছে। হাদি ভাইয়ের প্রত্যেকটা প্রোগ্রামে গোয়েন্দারা উপস্থিত থাকত। এক মাস ধরে পরিকল্পনা করে প্রকাশ্যে আমার ভাইকে জনসম্মুখে গুলি করে হত্যা করা হয়। তারা হত্যা করে আবার নিরাপদে ভারতে চলে যায়; কিন্তু আমাদের দেশের গোয়েন্দা বাহিনী কোনো ভূমিকা রাখতে পারে নাই। সেটি আমাদের জন্য লজ্জার। আমি ভারতকে বলেছিলাম যারা- দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, গণতন্ত্রকে যারা বিশ্বাস করে না, তাদেরকে আপনারা ট্রেনিং দিয়ে বিশৃঙ্খলা করার জন্য বাংলাদেশে পাঠান। এগুলো বন্ধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION