1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

কোটালীপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭৭৯ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : ২০২৫-২৬ অর্থবছরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচীর খাতের আওতায় রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মুগ, মসুর, শীত. পেয়াজ ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কোটালীপাড়া পরিষদ চত্তরে এ কার্যক্রমের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব)এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ,উপজেলা কৃষি অফিসার দোলন রায়,অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা মন্ডল,কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ দাস,এসপিপিও,এসএএও এবং কৃষক-কৃষানীগণ উপস্থিত ছিলেন।

এ-কর্মসূচীর আওতায় রবি মৌসুমে ১৬৪০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হবে।গম ফসলের বিপরীতে প্রতি কৃষক বীজ-২০কেজি,ডিএপি-১০ কেজি ও এমওপি-১০কেজি পাবেন।সরিষা, সুর্যমুখী ও শীতকালিন পেয়াজের বিপরীতে ১ কেজি হারে বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পাবেন।মুগ ও মসুরের বিপরীতে ৫ কেজি করে বীজ ও ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাবেন।চিনাবাদামের বিপরীতে ১০ কেজি বীজ,১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার পাবেন।খেসারী ফসলের বিপরীতে ৮ কেজি বীজ,১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাবেন বলে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION