1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নারায়ণগঞ্জে দু গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া “ আহত-৩২ - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম এমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পেতে যাচ্ছেন: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জে দু গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া “ আহত-৩২

  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৯৯৮ জন পঠিত

নারায়ণগঞ্জ থেকে আনিছুর রহমান আনিছ,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইটভাটায় সামান্য ইট ভাঙ্গাকে কেন্দ্র করে এএসবি নামে ইটভাটার দুই সর্দারের সমর্থকদের মধ্যে ইটপাকলেট নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩২ জন আহত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, এএসবি নামে একটি ইটভাটায় মুকলেছুর রহমান ইটভাটার কাচাঁমাল তৈরীর শ্রমিকদের সর্দার হিসেবে কাজ করেন। অপরদিকে, ফজলু মিয়া নামে আরেকজন ইটাভাটার ইট লোডআনলোডের শ্রমিকদের সর্দার। সর্দার ফজলু মিয়ার শ্রমিকরা ইট আনা নেওয়ার সময় মুকলেছুর রহমানের শ্রমিকদের ইট ভেঙ্গে ফেলেন। এসময় সর্দার মুকলেছুর রহমান ও ফজলু মিয়ার মাঝে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার একপর্যায়ে মুখলেছুর রহমান ও তার লোকজন লাঠিসোটা, শাবল, কোদাল সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফজলু মিয়ার লোকজনের উপর হামলা চালায়।

পরে ফজলু মিয়ার লোকজনও পাল্টা হামলা চালায়। একপর্যায়ে দুইপক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের সর্দার মুকলেছুর রহমান, সর্দার ফজলু মিয়া, রেজা, সাগর, নরুল হক, মোহাম্মদ, হেলাল খান, পথচারী মঞ্জুসহ অন্তত ৩২ জন আহত হয়েছে। এদের মধ্যে মুকলেছুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এএসবি ইটভাটার ব্যবস্থাপক আলম হোসেন বলেন, শ্রমিকদের মাঝে সামন্য কিছু ঘটনা ঘটেছে। কিন্তু এতোজন আহতের ঘটনা সঠিক নয়।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, বিষয়টি আমি ও কিলোফাইভে ডিউটিতে থাকা অফিসারও জানে না। যেহেতু জেনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বিষয়টি খোঁজ নিয়ে জানার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION