1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভোটের দাবিতে রাজপথে আন্দোলন করতে হতে পারে: সালাহউদ্দিন - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

ভোটের দাবিতে রাজপথে আন্দোলন করতে হতে পারে: সালাহউদ্দিন

  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২২২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকারকে ‘সঠিক পথে নিয়ে আসতে’ রাস্তায় আন্দোলন করতে হতে পারে। এজন্য কিছু উদ্যোগ নেবে বিএনপি। একটা নির্বাচন আয়োজন করতে কী পরিমাণ সময় লাগে আমরা জানি। গত ৪০-৪৫ বছর যাবতই এই প্রক্রিয়ায় আছি। তাই যেই তারিখে গণঅভ্যুত্থান হয়েছে, সেই তারিখে নির্বাচন দিয়ে আরেকটা ইতিহাস তৈরি করুন। তিনি ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গেও কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের  বিচারের জন্য অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটা সংশোধনী আনার কথা ছিলে। কিন্তু সেখান থেকে সরকার সরে গেলে। এখন যদি কোনো উপদেষ্টা বলেন যে, আমরা আওয়ামী লীগের বিচার চাই। তো বিচার চাওয়ার বিষয়ে আপনারা (উপদেষ্টা) কিছু করলেন না।

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান : গণমাধ্যম ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কথা বলছি। কালকেও দেখলাম যে, আওয়ামী লীগ এ দেশে নির্বাচন করতে পারবে না, করতে দেওয়া হবে না, নিষিদ্ধ করা হবে। এ বিষয়ে আমরা পরিস্কার বলেছি, এটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। যেই দল ফ্যাসিবাদী চরিত্রে দেশে গণহত্যা চালিয়েছে, মানবতাবিরোধী অপরাধের জন্য যে দল দায়ী, যে দলের নির্ধারিত সরকার দায়ী, শেখ হাসিনা অনির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীত্ব করেছেন, তার সিদ্ধান্তে আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তে এই দেশে গণহত্যা সংঘটিত হয়েছে। সুতরাং ব্যক্তির সঙ্গে সেই সংগঠনের বিচার করতে হবে।’

তিনি বলেন, ‘সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার আমরা দাবি করছি, এদেশের জনগণ দাবি করছে। ফ্যাসিবাদী শক্তি, গণতন্ত্র হত্যাকারী, গণহত্যাকারী মানবতাবিরোধী অপরাধী যারা, তাদের এবং সেই সংগঠনের বিচার হোক। বিচারের মাধ্যমে নির্ধারিত হোক, তা হলে জনগণ মেনে নেবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION