1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আ.লীগের সঙ্গে কোনো আপস করা যাবে না: রাশেদ খান - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আ.লীগের সঙ্গে কোনো আপস করা যাবে না: রাশেদ খান

  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩২২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগের কেউ ইলেকশনে অংশ নিতে পারবে না। প্রতিহত করা হবে তাদের। আওয়ামী লীগের যারা খুন গুম করেছে তাদের দেখতে পেলেই ধরে পুলিশে দিন। আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস করা যাবে না। আপস থাকতে হবে নিজেদের মধ্যে। শুধুমাত্র হাসিনার পতন হয়েছে। একটি অধ্যায়ের শেষ হয়েছে; কিন্তু যতক্ষণ পর্যন্ত হাসিনার ফ্যাসিবাদতন্ত্র ভেঙে খান খান হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিপ্লবের সমাপ্তি ঘটে নাই। আওয়ামী লীগ কোনো দল না। আওয়ামী লীগ একটি রেজিম। এই পাপিষ্ঠ রেজিমকে আমাদের নির্মূল করতে হবে।

 

বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা শহরের একটি রেস্টুরেন্টে যুব অধিকার পরিষদ আয়োজিত বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাশেদ খান বলেন, ঝিনাইদহে দলীয় পরিচয়ে চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি ও দুর্নীতি হচ্ছে। এভাবে চলতে থাকলে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের আত্মত্যাগ নস্যাৎ হয়ে যাবে। দেশে এখন তারুণ্যনির্ভর পরিবর্তনের রাজনীতি শুরু হয়েছে। যারা রাজনীতি করেন, তাদের ভুলে গেলে চলবে না, এখন আর হাসিনার আমলের রাজনীতি নেই। সম্প্রীতি ও ভালোবাসার নজির তৈরি করে মানুষের আস্থা অর্জন করতে হবে। সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জনগণের নেতা হবেন নাকি জনগণ কর্তৃক গণধিকৃত হবেন।

 

উপস্থিত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে রাশেদ বলেন, আপনারা ভয়ে লিখছেন না। চাঁদাবাজি, দখলবাজি লুটপাটের চিত্র তুলে ধরে লিখুন।

 

স্বৈরাচার পতন আন্দোলনে ৬ জন সাংবাদিক শহিদ হয়েছেন- উল্লেখ করে রাশেদ বলেন, ভয় নেই, আগে লিখেছেন এখন কেন লিখবেন না? দুর্নীতি অন্যায় তুলে ধরুন; আমরা (গণঅধিকার পরিষদ) আপনাদের সঙ্গে থাকব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION