1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
তাবলিগ জামাতের দুপক্ষকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশ - Bangladesh Khabor
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

তাবলিগ জামাতের দুপক্ষকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশ

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের মাওলানা সাদ অনুসারীদের শবগুজারি বা রাতযাপনসহ সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অপরদিকে, মাওলানা জুবায়েরের অনুসারীদের কোনো রকমের বড় জমায়েত থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব ইসরাত জাহান।

চিঠিতে বলা হয়, আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের শবগুজারি (রাতযাপন)-সহ তাবলিগ জামাতের সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

অপরদিকে, মাওলানা জুবায়েরের অনুসারীদের কোনো রকমের বড় জমায়েত থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানের সই করা চিঠির অনুলিপি দেওয়া হয়েছে ধর্ম মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ সদর দফতর, ডিজিএফআই, বিজিবি, এনএসআই, র‌্যাব, ডিএমপি, সকল বিভাগীয় কমিশনার, স্পেশাল ব্রাঞ্চের প্রধান, সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের।

আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে দীর্ঘদিন ধরে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে চলে আসা বিভেদ ও দ্বন্দ্ব এখন প্রকট আকার ধারণ করেছে। একপক্ষ আরেক পক্ষকে বাতিল ও নানা বক্তব্যের জেরে এই দ্বন্দ্ব চরমে রূপ নিয়েছে। গত ১৭ ডিসেম্বর ভোরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION