1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা আগামী প্রজন্মের কথা চিন্তা করে করোনাকালেও দেশের উন্নয়ন অব্যাহত রেখেছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

শেখ হাসিনা আগামী প্রজন্মের কথা চিন্তা করে করোনাকালেও দেশের উন্নয়ন অব্যাহত রেখেছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৫০৪ জন পঠিত

দিনাজপুর থেকে সুকুমার রায়
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, করোনা ভাইরাসের এই বৈশ্বিক দূর্যোগের সময়ও শেখ হাসিনার সরকার উন্নয়নের গতিধারা অব্যাহত রেখেছে। উন্নয়নের এই অব্যাহত গতিধারা বিশ্বে রোল মডেল হিসেবে পরিনিত হচ্ছে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে সয়ংসম্পন্ন দেশ। বাংলাদেশ আজ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। যাদের এ উন্নয়নের গতি সহ্য হচ্ছে না, তারাই সরকারের সমালোচনা করছে। আওয়ামী লীগ তথা বর্তমান সরকার জনগনের কথা চিন্তা করে, দেশের আগামী প্রজন্মের কথা চিন্তা করে বলে এখনও উন্নয়ন হচ্ছে। ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে কাহারোল উপজেলার ভাতগাও শিক্ষা নিকেতন এর সম্প্রসারিত তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে এমপি গোপাল উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মজিদুল ইসলাম, সাধারন সম্পাদক মো. হামিদুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ইউএইচএফপিও রংপুর বিভাগীয় ফোরামের প্রতিবাদ সভা ও মানব বন্ধন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ রংপুর বিভাগীয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফোরারেম আয়োজনে গত ২৮ ডিসেম্বর সোমবার রংপুর সিভিল সার্জন অফিসে জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমানের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগীয় ইউএইচএফপিও ফোরামের সমন্বয়কারী চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজমল হকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা ইউএইচএফপিও সমন্বয়কারী কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম, আদিত মারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌফিক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের সকল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপর হামলার সাথে জড়িত দোষিদের অবিলম্বে শাস্তির আওতায় আনার এবং ইউএইচএফপিও সকল চিকিৎসকের নিরাপত্তার ব্যাপারে জোড় দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION