1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় ভাইরাল যুবক শ্যামল চন্দ্র গ্রেফতার - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় ভাইরাল যুবক শ্যামল চন্দ্র গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৫ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যুবক স্থানীয় আওয়ামীলীগ কর্মী ভাইরাল শ্যামল চন্দ্র (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
সুন্দরগঞ্জ উপজেলার জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বিকেলে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত শ্যামল চন্দ্র বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। এক কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে আলাপে ‘সি ইউ নট ফর মাইন্ড’ ও ‘হ্যাভ অ্যা রিল্যাক্স’ বাক্য ব্যবহার করে ভাইরাল হয়েছেন এবং নেটিজেনদের নিকট আলোচনায় এসেছিলেন শ্যামল চন্দ্র।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে শ্যামল চন্দ্রকে গ্রেফতার করে। তিনি জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজহারনামীয় ৩৪ নম্বর আসামি।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, ‘জামায়াত কর্মী হত্যা মামলার এজহারনামীয় আসামী শ্যামল চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ‘
উল্লেখ্য, গত ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সাড়ে ১০ বছর পর তার ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত ২২ অক্টোবর মামলা করেন। এতে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ৭৯ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION