1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গৌরনদীতে একটি খালের অপমৃত্যু হচ্ছে - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

গৌরনদীতে একটি খালের অপমৃত্যু হচ্ছে

  • Update Time : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৫১৭ জন পঠিত

গৌরনদী থেকে বিশ্বজিত সরকার বিপ্লব,

গৌরনদী উপজেলার জনগুরত্বপুর্ন বার্থী খাল দখলের হিড়িক চলছে। অবৈধ দখলদারদের কবলে পরে খালটির অপমৃত্যু হতে চলছে। দখলদাররা প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে না। অবৈধভাবে দখলকৃত খালগুলো দখলমুক্ত করতে বা চলমান অবৈধ দখল বন্ধ করতে স্থানীয় প্রসাশনের কোন উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল।সরেজমিনে গিয়ে দেখা গেছে, বার্থী খালটি অবৈধ দখলদারদের কবলে পরে সঙ্কুচিত হয়ে আসছে। এর মধ্যে বার্থী গ্রামের প্রভাবশালী মোফাজ্জল হোসেন মোল্লা খালটির মাঝে আরসিসি পিলার করে মার্কেট নির্মানের কাজ শুরু করেছেন। এমনকি খাল সংলগ্ন রাস্তায় নির্মান সামগ্রী রেখে কাজ করায় মানুষের চলাচলেও সমস্যা হচ্ছে।

তিনি প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ প্রতিবাদ করছেন না। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্ধা জানান পালরদী নদীর সাথে সংযুক্ত বার্থী খালটির যে স্থান দখল করে মার্কেট নির্মান হচ্ছে তাহাতে খালটি সঙ্কুচিত হয়ে মরে যাবে। খালটির একাংশের উপর নির্ভর আটটি গ্রামের প্রায় সহ¯্রাধিক কৃষক। দখলের কারনে খালটির পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেলে এ সব কৃষকরা কৃষি কাজে পানির অভাবে পরবেন। বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান প্যাদা অবৈধ দখলের সত্ততা নিশ্চিত করে এই প্রতিনিধিকে বলেন,খালটির অবস্থা নাজুক করছে অবৈধ দখলদাররা। আমি কয়েকবার নিষেধ করেছি আমার কথা কেউ শুনছে না। বিষয়টির ব্যাপারে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে অভিযোগ জানাব।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION