1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারে সাগর ছুঁতে রাতেও ওঠানামা করবে বিমান - Bangladesh Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

কক্সবাজারে সাগর ছুঁতে রাতেও ওঠানামা করবে বিমান

  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৯৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : কক্সবাজার পর্যটন শিল্পে নতুন এক চমক সংযোজন করা হয়েছে। আর তা হলো রাতের বেলায়ও ওঠানামা করবে বিমান। সেই মাহেন্দ্রক্ষণ শুরু হচ্ছে আজ রোববার থেকেই।

রোববার (২৭ অক্টোবর) থেকে কক্সবাজার বিমানবন্দরে রাত ১০টা পর্যন্ত ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে পর্যটক ও যাত্রীরা কক্সবাজারে দিনে গিয়ে, দিনে ফিরে আসার সুবিধা পাবেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই নতুন সুবিধা পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। ফ্লাইট সংখ্যা বৃদ্ধির মাধ্যমে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

 

 

এতদিন সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ফ্লাইট চলাচল করলেও, এখন রাত ১০টা পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজারে দৈনিক ১৭টি ফ্লাইট রয়েছে, যা নতুন সময়সূচি কার্যকর হলে আরও বৃদ্ধি পাবে।

 

 

বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তূজা হোসেন কালবেলাকে জানিয়েছেন, শীত মৌসুমে যাত্রী সংখ্যা বাড়লে ফ্লাইট সংখ্যাও বৃদ্ধি পাবে।

 

 

পর্যটন খাত সংশ্লিষ্টরা মনে করছেন, রাতের ফ্লাইট চালুর মাধ্যমে পর্যটন খাতের প্রসার হবে। তবে ভবিষ্যতে বিমানবন্দরটি ২৪ ঘণ্টা খোলা রাখার দাবিও জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION