1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন - Bangladesh Khabor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান নিয়ে আপত্তি, সমাধান দিলেন স্পিকার করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই: মঞ্জু বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী

রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৫৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ছয়টি পূর্ণাঙ্গ কমিশন গঠন করে কাজ শুরুর পর আরও চারটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

নতুন চার কমিশনের মধ্যে স্বাস্থ্য কমিশনের প্রধান হয়েছেন জাতীয় অধ্যাপক একে আজাদ খান। গণমাধ্যম সংক্রান্ত কমিশনের প্রধান হয়েছেন সাংবাদিক কামাল আহমেদ। শ্রমিক অধিকার নিয়ে কমিশনের প্রধান করা হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে। নারী বিষয়ক কমিশনের নেতৃত্ব দেবেন ‘নারীপক্ষ’ সংগঠনের সদস্য শিরিন পারভীন হক।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে নতুন চার কমিশনের বিস্তারিত তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আরও চারটি কমিশন গঠনের কাজ সম্পন্ন করেছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই চারটি কমিশনের পূর্ণাঙ্গ সদস্যদের তালিকা সবাইকে জানিয়ে দেওয়া হবে।

কমিশন নিজেদের মতো করে কাজের ব্যাপ্তি ঠিক করে নেবে বলে জানান উপদেষ্টা রিজওয়ানা।

তুমুল গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৮ অগাস্ট দায়িত্ব গ্রহণ করে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারের প্রত্যয় নিয়ে গঠিত এ সরকার সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে গত ১১ সেপ্টেম্বর নির্বাচন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারে কমিশন গঠন করে।

এরপর শিক্ষার্থী প্রতিনিধি রেখে সংস্কার কমিশনগুলো পূর্ণাঙ্গ করা হয়। কমিশনগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে। গত ১৩ অক্টোবর সংবিধান সংস্কার কমিশনও তাদের প্রথম সভা করেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION