1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আদালতে সাবেক এমপি সুজনের ওপর ডিম নিক্ষেপ - Bangladesh Khabor
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা ছয় বলে ১২ রান করেছেন, কিন্তু আগের ৩০০ রান আমরা সবাই মিলে করেছি: পার্থ সব ধরনের সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল ফায়ার সার্ভিসের নতুন পরিচালক কর্নেল মাহমুদুল এসসিএআইয়ের আন্তর্জাতিক কমিটির নেতৃত্বে বাংলাদেশি ডা. আহসান জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে আপন শ্বশুরকে হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন

আদালতে সাবেক এমপি সুজনের ওপর ডিম নিক্ষেপ

  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৯৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : হত্যা মামলায় আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে কারাগারে নেওয়ার পথে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এর আগে ১০ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে মাজহারুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রমেশ কুমার ডাগা এ আদেশ দেন।

শুনানি শেষে কারাগারে নিয়ে যাওয়ার সময় মাজহারুল ইসলাম সুজনকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করে উত্তেজিত জনতা।

এর আগে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনের মুক্তি দাবি করেন তার সমর্থকরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মামলার অভিযোগে জানা যায়, গত ৫ আগস্ট মামলার বাদী ফজলে আলমের ছেলে আবু রায়হানসহ ৪ জনকে পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুদৌল্লার ছিট চিলারং এলাকার বাড়িতে ঘরের মধ্যে আটকে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

আসামিপক্ষের আইনজীবী সোহরাব হোসেন প্রধান ও ফজলে আলম বকুল শুনানিতে অংশ নেন।

শুনানি শেষে সোহরাব হোসেন প্রধান বলেন, সাবেক এমপি সুজনের ১০ দিন রিমান্ড আবেদন করেছিল পুলিশ। আদালত তা নামঞ্জুর করেছেন। আমরা তার জামিন চেয়ে আবেদন করেছিলাম, সেটিও নামঞ্জুর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION