1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালিপাড়া নৌকা বাইচে দর্শক আছে নোকা নাই - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

কোটালিপাড়া নৌকা বাইচে দর্শক আছে নোকা নাই

  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৫ জন পঠিত

স্টাফ রিপোর্টার:  দর্শক সমাগম ঠিক আগের মতই আছে, কিন্তু দর্শনীয় বাছাড়ী নৌকার দেখা নেই গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কালীগঞ্জ-বুরুয়া খালে বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে আয়োজিত শত বছরের ঐতিহ্য বাহী নৌকা বাইচে। গতকাল মঙ্গলবার বিকালে দুই তিনটি ছোট বড় নৌকা ছাড়া চোখে পড়েনি দেখার মতো কোন বাছাড়ী। যেখানে প্রতিবছর শতাধিক নৌকার সমাগম ঘটে। প্রতি বাংলা বছরের ভাদ্র মাস বিদায়ের দিন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজার মধ্য দিয়ে এই বাইচের আয়োজন করা হয়। যে বাইচে থাকেনা কোন আয়োজক কমিটি। নৌকা মালিকরা নিজ দায়িত্বে শতস্ফুর্ত ভাবে রং বেরং এর নৌকা নিয়ে অংশগ্রহন করেন এই বাইচে। যা দ্বারা নিজেদের আনন্দ উপভোগের পাশাপাশি লাখো দর্শক হৃদয়ে আনন্দ দেয় তারা। এই আনন্দ উপভোগ করেতে দুর দুরন্ত থেকে পরিবার পরিজন সহকারে আসে দর্শনার্থীরা। তাদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে কালীগঞ্জ খালের দুপাড় সহ পুরো এলাকা। এমনটাই জানিয়েছেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ অসংখ্য জনতা। বাইচ দেখকে আসা একাধীক দর্শনার্থী এই প্রতিবেদককে জানান- আমরা প্রতিবছর এই দিনে পরিবারের লোকজন নিয়ে এখানে বাইচ দেখতে আসি, আনন্দ পাই মনে কোন কষ্ট লাগে না, কিন্তু এ বছর যে বাইচ হবে না আগে জানলে আসতাম না, সকলকে নিয়ে মন খারাপ করে চলে যেতে হচ্ছে, শিশুরা বাছাড়ী নৌকা দেখতে না পেয়ে কান্না করছে। কলাবাড়ী ইউপি সাবেক চেয়ারম্যান মাইকেল ওঝা, ইউপি সদস্য বিমল গাইন, আওয়ামীলীগ নেতা বাদল হাজরা সহ একাধীক এলাকাবাসী বলেন- দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের কারনে মানুষের মনে আনন্দ নেই, সকলের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, যে কারনে নৌকা মালিকরা বাছাড়ী নিয়ে বাইচে অংশগ্রহন করেনি। এ বিষয়ে কলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট বিজন বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- এই বাইচ কেহ আয়োজন করে না, নৌকা মালিকরা শতস্ফুর্ত ভাবে বাইচে অংশগ্রহন করেন, আমি আগে থোকেই বাইচের বিষয়ে উপজেলা প্রশাসনকে অবগত করেছিলাম। রাজনৈতিক প্রেক্ষাপটের কারনেই এ বছর বাইচে বাছাড়ী নৌকা আসেনি বলে তার ধারনা।

করেন, আমি আগে থোকেই বাইচের বিষয়ে উপজেলা প্রশাসনকে অবগত করেছিলাম। রাজনৈতিক প্রেক্ষাপটের কারনেই এ বছর বাইচে বাছাড়ী নৌকা আসেনি বলে তার ধারনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION