1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুরে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান - Bangladesh Khabor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার, উদ্ধার ৪ মোবাইল ফোন ভোট ফুরোলেও ফুরসত নেই: বিজয়ী হয়েই গণমানুষের সেবায় ছুটছেন এস এম জিলানী তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই: জ্বালানিমন্ত্রী কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না: এসএম জিলানী কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর একজনের মৃতদেহ উদ্ধার হাতকড়া পরে বাবার দাফনে যুবলীগ কর্মী চঞ্চল, জানাজা না পেয়ে বললেন—‘আমি এক হতভাগ্য ছেলে’ কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২২৮ জন পঠিত

এস.এম দুর্জয়, গাজীপুর : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরের শ্রীপুরে নিহতদের পরিবারকে সমবেদনা ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৫ আগস্ট) বিকেলে মাওনা চৌরাস্তা তমির উদ্দিন দাখিল মাদ্রাসার আয়েশা অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র – জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্বরণে দোয়া ও আলোচনা সভা শেষে নিহত ৮ টি পরিবারের মাঝে নগদ দুই লক্ষ্য টাকা করে ১৬ লক্ষ্য টাকা আর্থিক সহায়তা প্রদান করেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আ.ন.ম শামসুল ইসলাম।

শ্রীপুরে আন্দোলনে নিহত শহীদ হাফেজ শরিফুল ইসলামের পিতা শুকুর আলী,কিশোরগঞ্জ পাকুন্দিয়া এলাকার শহীদ সিফাতুল্লাহ’র পিতা নুরুজ্জামান,শহীদ সাজু ইসলামের পিতা আজাহার আলী ও শহীদ রহমত আলীর পিতা মুঞ্জ মিয়াসহ নিহত ৮ টি পরিবারের মাঝে দুই লক্ষ্য টাকা করে মোট ১৬ লক্ষ্য আন্দোলনে শহীদদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির আ.ন.ম শামসুল ইসলাম বলেন, আমরা সারাদেশে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারগুলোর খোঁজখবর নিচ্ছি। জামায়াতে ইসলামী সব সময় তাদের পাশে আছে। দলের নেতাকর্মীসহ দেশবাসীকেও তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আহ্বান জানান।

শ্রীপুর পৌর জামায়াতের আমীর জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা জামায়াতের আমীর মো:জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো:শফি উদ্দিন, শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর মও:নুরুল ইসলাম, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মাও:মোস্তাফিজুর রহমান সহ জামায়াত ও শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION