1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় গাছ চাঁপায় শিক্ষার্থী নিহত - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গাছ চাঁপায় শিক্ষার্থী নিহত

  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৫১২ জন পঠিত
ষ্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘরের পাশের নারিকেল গাছ ভেঙ্গে চাঁপা পড়ে মোহোনা তালুকদার (১২) নামক এক শিক্ষার্থী নিহত হয়েছে।
সে উপজেলার রামশীল গ্রামের মন্টু তালুকদারের মেয়ে এবং ১৬০ নং রামশীল ভগিরথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী।
এ ঘটনায় মন্দিরা তালুকদার (৪) নামক অন্য এক শিশু গুরুতর আহত হয়। গত বুধবার সকালে নিজ ঘরের সামনে বন্ধুদের সাথে বসা অবস্থায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বাড়ির জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মন্টু তালুকদারের পরিবারের দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী বিবেক তালুকদরের সাথে বিবাদ চলে আসছিলো।
বিষয়টি একাধিকবার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ শালিশ বৈঠকের মাধ্যমে নিরসন করার চেষ্টা চালালেও কোনো সুরাহা হয়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন সবুজ তালুকদার এ্যাপোলো সহ একাধীক এলাকাবাসী।
তাহারা আরও জানান – পোকায় নষ্ট করা ঘাতক নারিকেল গাছটি দীর্ঘদিন যাবৎ বিপদ জনক অবস্থায় ঘরের পাশে দাড়িয়ে থাকলেও বিরোধপূর্ন জায়গা হওয়ায় কোনো পক্ষই কাটার দায়ীত্ব নেয় নি। রামশীল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক জগদীশ চন্দ্র বালা বলেন – বিবেক তালুকদারের গাফিলতির কারনেই আজ একটি নিষ্পাপ শিশুর প্রান ঝরে গেলো।
নিহার তালুকদার, অমৃত তালুকদার জানান- বিকট শব্দ শুনে এসে দেখি শিশুটি হাত পা ভাঙ্গা অবস্থায় গাছের পাশে পড়ে আছে।
তারা আরও বলেন – আমরা বিবেক তালুকদারকে অসংখ্যবার বলেছি, নারিকেল গাছটি যে কোনো সময় ভেঙ্গে পড়ে দূর্ঘটনা ঘটতে পারে, হয় তুমি কাটো না হয় আমাদের কাটার অনুমতি দাও, সে কর্ণপাত করে নি, আজ তার কারনেই মোহোনার মৃত্যু হয়েছে, আমরা এ ঘটনার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানাই। নিহতের মা মনিকা তালুকদার বলেন – বিবেক তালুকদারের কারনে আজ আমার মেয়ের মৃত্যু হয়েছে, আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
এ ব্যাপারে কথা বলার জন্য গনমাধ্যম কর্মীরা অভিযুক্ত বিবেক তালুকদারের বাড়িতে গিয়ে কাহাকেও পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION