1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৫ দিনেও উদ্ধার হয়নি বঙ্গোপসাগরে নিখোঁজ ২ জেলে - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব: শিক্ষামন্ত্রী বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য: অর্থ উপদেষ্টা হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদের চেয়ারে এমপিদের হাত কেটে যাচ্ছে: জয়নুল আবদিন জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে কোটালীপাড়ায় দুই লক্ষ টাকার চায়না জাল উদ্ধার করে অগ্নিসংযোগ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি বাবর গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান

৫ দিনেও উদ্ধার হয়নি বঙ্গোপসাগরে নিখোঁজ ২ জেলে

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৩৪১ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : ইলিশ শিকারে গিয়ে ঝড় আর প্রচন্ড তুফানের কবলে পড়ে গত ৫ দিন আগে কুয়াকাটার নিকটবর্তী হাইরের চর এলাকায় ডুবে যায় ৫ টি ট্রলার এতে নিখোঁজ হন ৪৯ জেলে পরে উদ্ধার হন ৪৭ জন।
এর মধ্যে ৫ দিন অতিবাহিত হলেও নিখোঁজ ২ জেলের খোঁজ  আজও মেলেনি, তাই ওই জেলে পরিবারে চলছে স্বজনহারা শোকের মাতম।
গত বুধ-বৃহস্পাতিবার সকালে ৪৯ জেলেসহ পাঁচটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। এর মধ্যে একটি ট্রলারসহ ৪৭ জেলে উদ্ধার হয় ।
সোমবার বিকাল পর্যন্ত গত  ৫ দিনেও সন্ধান মেলেনি নিখোজঁ ওই ২ জেলের। সাগরে জাল ফেলার সময় আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ জেলেরা হলেন, কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের জাকির প্যাদার ট্রলারের জেলে ফিরোজ তালুকদার ও রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে কোরালিয়া গ্রামে আবদুল করিমের ট্রলারের জেলে নাঈম চৌকিদার। বৃহস্পতিবার রাতের বিভিন্ন সময় এসকল ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
মৎস্য বন্দর আলীপুর আড়ৎ মালিক সমিতির সভাপতি আবদুল জলিল জানান, তার আড়তে মাছ বিক্রি করে আবদুল করিম, শাহীন মাতুব্বর,  সোহরাব গাজী, রাজ্জাক মাতুব্বর ও মো. উজ্জলের মালিকানাধীন পাঁচটি ট্রলার সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এর মধ্যে দু’টি ট্রলারসহ দুই জেলের এখনও সন্ধান মেলেনি ।
অপরদিকে নিখোঁজ হওয়া জেলে পরিবার দু’টিতে নেমে এসেছে শোকের ছায়া। অজানা উৎকণ্ঠা আর স্বজন হারা বেদনার কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। স্বজনদের প্রশ্ন তারা কি তাদের হারিয়ে যাওয়া মানুষটিকে ফিরে পাবে ?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION