1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গৌরনদীতে ট্রাকের চাঁপায় মোটরসাইকেল আরোহী  নিহত - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

গৌরনদীতে ট্রাকের চাঁপায় মোটরসাইকেল আরোহী  নিহত

  • Update Time : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৫২৪ জন পঠিত

গৌরনদী থেকে বিশ্বজিত সরকার বিপ্লব,

গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল-ঢাকা সহসড়কে বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা গাইনের পাড় নামক এলাকায় ট্রাকের চাঁপায় মোঃ ফয়সাল মোল্লা (৩০) নামের রবি ফোন কোম্পানীর মোটরসাইকেল আরোহী এক বিক্রয় কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, রবি ফোন কোম্পানীর বিক্রয় কর্মী ফয়সাল মোল্লা উপজেলার ভূরঘাটা এলাকায় মার্কেটিং করতে গতকাল দুপুর সোয়া ১২টার দিকে নিজের ব্যাবহৃত মোটরসাইকেল যোগে রওনা হন। পথিমধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বরিশাল-ঢাকা সহসড়কে উপজেলার ইল্লা গাইনের পাড় নামক এলাকায় পৌছলে বিরপরিত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক মোটরসাইকেলসহ তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অবস্থা বেগতিক দেখে সেখানে কর্তব্যরত চিকিৎসকগন দ্রুত তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুর ২টার দিকে সে মারা যায়। নিহত রবি ফোন কোম্পানীর বিক্রয় কর্মী মোঃ ফয়সাল মোল্লার বাড়ি উপজেলার দক্ষিন রামসিদ্দি গ্রামে। সে ওই গ্রামের মোঃ ছালেক মোল্লার ছেলে। গৌরনদী হাইওয়ে থানার এসআই মোঃ মোজাম্মেল হক জানান, মোটরসাইকেলসহ আরোহীকে চাঁপা দিয়ে ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। ফলে ট্রাকটি সনাক্ত ও আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION