1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নওয়াপাড়া আরোগ্য সদন (প্রাঃ) ক্লিনিকে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

নওয়াপাড়া আরোগ্য সদন (প্রাঃ) ক্লিনিকে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু

  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩২২ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে নওয়াপাড়া আরোগ্য সদন (প্রাঃ) ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় অর্চনা(২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার (৩০ জুন) সকাল আনুঃ সাড়ে ৯ টার সময় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ওই নারী গর্ভবতী অবস্থায় গত শনিবার ২৯ জুন নওয়াপাড়া আরোগ্য সদন (প্রাঃ) ক্লিনিকে ভর্তি হয়। গতকাল রাতে তাকে ডাক্তার মিলন কান্তি বোস সিজারিয়ান অপারেশন করেন। সিজারিয়ান অপারেশনে ওই নারীর একটি পুত্র সন্তান জন্ম হয়। কিন্তু ওই নারীর সিজারিয়ান অপারেশন সঠিক ভাবে না হওয়ায় তার ব্লিডিং হতে থাকায় শরীরে রক্ত কমে যায়। ফলে অবস্থা বেগতিক দেখে ডাক্তার মিলন কান্তি বোস দ্রুত ওই নারী রোগীকে খুলনা গাজী মেডিকেলে রেফার্ড করে পাঠিয়ে দেন।

রোগীর স্বজনরা তাকে গাজী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। নিহত অর্চনা মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া প্রতাপকাটি গ্রামের অনল কান্তির স্তী। তার এর আগেও এক কন্যা সন্তান রয়েছে।

স্বামী অনল কান্তি বলেন, অনেক টাকার টেস্ট করিয়ে তারপর ডাঃ সিজার করেছেন। শেষ মুহূর্তে গাজী মেডিকেলে রেফার্ড করেছেন। সেখান পৌছানোর আগেই আমার স্ত্রী মৃত‍‍্যু বরণ করেছেন। আমি তদন্ত পূর্বক দোষীদের শাস্তির দাবি করছি।

এবিষয়ে নওয়াপাড়া আরোগ্য সদন (প্রাঃ) ক্লিনিকের পরিচালক ডাক্তার মিলন কান্তি বোস বলেন, ওই নারীর জরায়ুর সমস্যায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, আমরা দ্রুত রক্ত জোগাড় করে রক্ত দিলেও রক্তক্ষরণ থামাতে না পেরে উন্নত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেলে শিফট করেছিলাম, সেখানে তিনি মৃত্যুবরণ করেছেন শুনে খুবই খারাপ লাগছে, আমার সার্ভিস লাইফে এমন কখনো হয়নি। ওই নারীর চিকিৎসায় আমাদের কোন চেষ্টার কম ছিলোনা।

এবিষয়ে অভয়নগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওহিদুজ্জামান বলেন, আমি কোন খবর পাইনি, এখনি লোক পাঠাচ্ছি, যদি চিকিৎসায় কোন গাফিলতি থাকে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION