1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১৪ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৯ হাজার কোটি টাকা - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

১৪ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৯ হাজার কোটি টাকা

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৩৫০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : কুরবানি ঈদ উপলক্ষ্যে প্রবাসীরা তাদের দেশে থাকা স্বজনদের জন্য বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। ঈদের আগে ১৪ দিনে প্রায় সাড়ে ১৯ হাজার কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসীরা জুন মাসের প্রথম ১৪ দিনে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ১৬৪ কোটি ৬৭ লাখ মার্কিন ডলারের বেশি অর্থ দেশে পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১১৮ টাকা ধ‌রে) ১৯  হাজার ৪৩২ কোটি টাকা। সে হিসাবে ঈদের সময় দৈনিক রেমিট্যান্স এসেছে ৯৯১ কোটি টাকার বেশি।

আলোচ্য সময়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৯ কোটি ৪০ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২০ কোটি ৮১ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে।

এর আগে গত মে মাসে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ২২৫ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে, যা গত ৪৬ মাসের মধ্যে সর্বোচ্চ এবং এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে। ওই মাসে রেমিট্যান্স এসেছিল ২৬০ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে ২১০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এরপর ফেব্রুয়ারিতে আসে ২১৬ কো‌টি ৬০ লাখ ডলার, মার্চে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার এবং এপ্রিলে আসে ২০৪ কোটি ৪২ লাখ মার্কিন ডলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION