1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাঙ্গাবালীতে গভীর রাতের অগ্নিকান্ডে জেলেদের বসতঘর পুরে ছাই - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

রাঙ্গাবালীতে গভীর রাতের অগ্নিকান্ডে জেলেদের বসতঘর পুরে ছাই

  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৩১৩ জন পঠিত

 

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে উপজেলায় মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটনায় রিয়াজ সরদার নামের এক জেলের বসতঘর পুুরে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ রিয়াজ ওই এলাকার মৃত আবু জাফর সরদারের ছেলে।

স্থানীয়রা জানায়, রিয়াজ নদীতে মাছ ধরতে গিয়েছিল। রাত দুইটার দিকে তার স্ত্রীর ও মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

ততক্ষণে পুরোঘর জুড়ে আগুন ছড়িয়ে পড়ে আর অল্প সময়ের মধ্যে ঘরটি পুরে সব শেষ হয়ে যায়।

তবে, ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি- প্রতিবেশী ইব্রাহিম সরদারের সাথে জমি জমা ও পারিবারিক পূর্ব শত্রুতা রয়েছে তাদের। ঘটনার দিন রাতে ইব্রাহিম ও একই এলাকার সোবাহান এ অগ্নিকান্ডের ঘটনা ঘটায়পরে

রাতেই তারা এলাকা ত্যাগ করেন। ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. কামরুজ্জামান শিবলী বলেন, কাউখালী গ্রামের রিয়াজের ঘরে গতকাল রাতে আগুন লেগে অনাকাঙ্খিত একটি দুর্ঘটনা ঘটে। আমরা তাৎক্ষানিকভাবে খবর পেয়ে

ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করি এবং পটুয়াখালী ৪ আসনের মাননীয় সাংসদ ও দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহিববুর রহমানের নির্দেশে নগদ অর্থ শুকনো খাবার প্রদান করেছি। এছাড়া আমরা খুুব দ্রুত ক্ষতিগ্রস্থ্য পরিবারটির পূনর্বাসনের জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি শুনেছি। ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য ঢেউটিন

প্রদান করাসহ তাদের পূনর্বাসনে দ্রুত ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION