1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ কারবারি গ্রেপ্তার - Bangladesh Khabor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

ফকিরহাটে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ কারবারি গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৭৭ জন পঠিত
সেলিম শেখ, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক অভিযানে গাজাসহ একজন এবং ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনুপ রায় ও এএসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল লখপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে আবুল বাসারের ভাড়াটিয়া মাদক কারবারি মো. আছাদুজ্জামান সুমন (৩৪) কে গ্রেপ্তার করে।
এসময় তার স্বীকারোক্তিতে ওই ভাড়ার ঘর থেকে দুই কেজি গাজার উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া মাদক কারবারি চর রূপসা এলাকার অহিদুল ইসলামের ছেলে।
অপরদিকে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গোপনে সংবাদ পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আলিম শেখের নেতৃত্বে পুলিশের একটি দল কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে ১৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি ইমাদুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করে।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, পৃথক অভিযানে দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। শনিবার সকালে গ্রেপ্তাকৃতদের বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION