1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত  - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

বিরামপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত 

  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৫৪১ জন পঠিত
বিরামপুর থেকে মোঃ সাইফুল ইসলাম, 
“যদিও মানছি দুরত্ব, তবুও আছি সংযুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে শনিবার (১২ ডিসেম্বর) ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এবং সহকারী প্রোগামার (তথ্য ও প্রযুক্তি) পাপিয়া নাসরিনের সঞ্চালনায় এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মহসিয়া তাবাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলি, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম প্রমূখ। এতে অন‍্যান‍্য সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, স্থানীয় সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  সেমিনার শেষে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION