1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালী পবিপ্রবি'র রিজেন্ট বোর্ড সদস্য নোবিপ্রবি'র অধ্যাপক ড. নেওয়াজ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

পটুয়াখালী পবিপ্রবি’র রিজেন্ট বোর্ড সদস্য নোবিপ্রবি’র অধ্যাপক ড. নেওয়াজ

  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৪৩০ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোষাধ্যক্ষ ও এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

সোমবার পবিপ্রবি রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিপ্রবি আইন ২০০১ এর ১৮(১) (ছ) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সদাশয় হয়ে অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর’কে  এ বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে আগামী ৩ বছরের জন্য মনোনীত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ সময়ের মধ্যে অনুষ্ঠিতব্য রিজেন্ট বোর্ডের  সভায় উপস্থিত থেকে অধ্যাপক নেওয়াজ তাঁর সুচিন্তিত মতামত প্রদান করবেন। পবিপ্রবির শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তার সহোযোগিতা কামনা করেছেন পবিপ্রবি প্রশাসন।

এ বিষয়ে অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, “আমাকে পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থে সর্বোপরি শিক্ষা ও গবেষণার মানকে বৃদ্ধি করাই আমার প্রয়াস থাকবে”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION