1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে পৌর বি,এন,পি'র বর্ধিত সভা অনুষ্ঠিত  - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর এলপি গ্যাসের দাম নির্ধারণ পররাষ্ট্রমন্ত্রীকে মধ‌্যপ্রাচ্যের ৩ মন্ত্রীর ফোন ৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক কুষ্টিয়ায় জেলা প্রশাসকের প্রত্যাহারের আদেশ নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ, উত্তেজনা  হাসপাতালে অসুস্থতার নাটক করেও শেষ রক্ষা হলো না পরকীয়া প্রেমিক হাসিবুলের

বিরামপুরে পৌর বি,এন,পি’র বর্ধিত সভা অনুষ্ঠিত 

  • Update Time : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪১৭ জন পঠিত
বিরামপুর থেকে মোঃ সাইফুল ইসলাম,
দিনাজপুরের বিরামপুরে শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি), বিরামপুর পৌর শাখার উদ্যোগে পৌর শহরের শালবাগানস্থ একটি কমিউনিটি সেন্টারে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বি,এন,পি’র সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় পৌর বি,এন,পি’র ১১০ সদস‍্য বিশিষ্ট কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আসন্ন বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদে দলীয় প্রার্থী মনোনয়ন সম্পর্কিত বিষয়ে মূলত এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ২জন প্রার্থী বি,এন,পি’র সমর্থনে ধানের শীষ প্রতীকে মেয়র পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেন।  তারা হলেন, পৌর বি,এন,পি’র বর্তমান সভাপতি হুমায়ুন কবির এবং সাবেক সভাপতি ও সাবেক মেয়র আজাদুল ইসলাম আজাদ। জুমার নামাজ ও দুপুরের খাওয়ার পরে দলীয় একক মেয়র প্রার্থী চূড়ান্তের বিষয়ে আলোচনার কথা থাকলেও সভায় হট্রগোল হবার কারণে থানা পুলিশের পক্ষ থেকে সভা চালিয়ে যেতে নিষেধ করলে কোন প্রকার সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ করা হয়।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বি,এন,পি’র সভাপতি আলহাজ্ব মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন তোছা, সাবেক সাধারণ সম্পাদক কমর সেলিম, সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা ও নূর ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল, সদস্য সচিব পলাশ বিন আশরাফী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সায়হাম আশরাফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, পৌর ছাত্রদলের ১নং যুগ্ম আহবায়ক বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী, সদস্য সচিব মারুফ রহমান মিঠু প্রমূখ। এতে অন‍্যান‍্য ডেলিগেটদের মধ‍্যে উপস্থিত ছিলেন, পৌর বি,এন,পি’র সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির মিলন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সির শওকত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION