1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ভূয়া ভন্ড কবিরাজের ছড়াছড়ি, প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ - Bangladesh Khabor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

অভয়নগরে ভূয়া ভন্ড কবিরাজের ছড়াছড়ি, প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ

  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩৪৪ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন অঞ্চলে ভূয়া ও ভন্ড কবিরাজ ও বিভিন্ন রোগের দোহাইয়ে আংটি বিক্রি কারিদের ছড়াছড়িতে পরিনত হয়েছে। উপজেলা ঘুরে দেখা গেছে। এই সব ভন্ড কবিরাজের খপ্পরে পড়ে অনেকে সর্বশান্ত হয়েছে। ঐ সব ভন্ড নামধারী কবিরাজগণ এখন আর এক স্থানে বসে ভণ্ডামি কবিরাজি করেনা। তারা বিভিন্ন বাড়ি বাড়ি ও গ্রামসহ নওয়াপাড়া বাজার, স্টেশন এলাকা, নূরবাগ, স্টেশনের প্লাটফর্মে বসে বিভিন্ন পেশার মানুষদের কৌশলে কবিরাজির দোহায় দিয়ে রিতিমত প্রকাশ্য মানুষের সাথে করে চলেছে প্রতারণা।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, এই সব কবিরাজের কাজ হলো বউ চলে গেছে, প্রেমে ব্যর্থতা, বন্ধানারী, স্বামী স্ত্রী অমিল, সংসারে অশান্তিসহ নানা রকমের ভণ্ডামি করে সাধারণ মানুষদের ঠকিয়ে টাকা হাতানোয় এসব কবিরাজদের কাজ।

ধোপাদী গ্রামের করিম জানান, আমার বউ চলে গেছে আমি নওয়াপাড়া স্টেশনে প্লাটফর্মে বসে ছিলাম হঠাৎ আমার কাছে একজন এসে বলেছে তোমার মন খারাপ কেন। আমি স্বরল মনে বলি বেশ কয়দিন বউ বাপের বাড়ি সে আসবেনা। ওই লোকটি আমাকে জানালো আমার কাছে এমন একজন লোক আছে সে আগামী কালই আপনার বউ এনে দিতে পারে। আমি খুশি হলাম ওই লোক চশমা চোখে বৃদ্ধ একজনকে ডেকে আনলো আমাকে গ্যারান্টি দিলো আর বললো বউ এনে দিতে ১১হাজা ১০ টাকা লাগবে আমি রাজি হয়ে গেলাম বাড়ি গিয়ে ছাগল বিক্রি করে টাকা এনে ওই ভন্ড পীর বা কবিরাজের হাতে টাকা দিয়ে বউ তো ফিরে আসেই নি আর ওই ভন্ড কবিরাজের দেখাও পাচ্ছি না।

খুলনা সোনাডাঙা এলাকার মাফুজ নামে একজন অভিযোগ করে জানান, আমার স্ত্রী আমাকে ছেড়ে গেছে অনেক চেষ্টা করে স্ত্রীকে ফেরাতে না পেরে পরিচিত একজনের মাধ্যমে নওয়াপাড়া নদীর ওপারে বাড়ি এক ভূয়া ও ভন্ড একজন কবিরাজের কাছে যায়। সে আমার স্ত্রীকে ফেরত এনে দিবে বলে ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে, আমার স্ত্রী ফেরত না আসায় আমি বার বার তার কাছে গেলেও আমার টাকা ফেরত না দিয়ে বিভিন্ন টালবাহানা করছে। এমনকি তাকে বাড়িতেও পায়না, এরকম ভন্ড কবিরাজের শাস্তি চাই ও আমার টাকা ফেরত চাই। এমন হাজার অভিযোগ ওই সব নামধারী ভন্ড কবিরাজারেরা, ওই সব কবিরাজদের ভন্ডামি অবৈধ কবিরাজদের দেখা যায় নওয়াপাড়া রেল স্টেশন প্লাটফর্ম ও নূরবাগ বিভিন্ন চা দোকানে বসে বিভিন্ন অপরিচিত ব্যক্তিদের কাজ থেকে  বিভিন্ন কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছে। ফলে প্রকাশ্য অসহায় সাধারণ ভুক্তভোগী মানুষ প্রতিদিন হচ্ছে প্রতারণার শিকার। এমন ভন্ড কবিরাজ একজনকে প্রশ্ন করি আপনি এগুলো করেন কেন সে জানান, আমি একা কবিরাজি করিনা আমি তো ছোট কবিরাজ কেউ যদি আসে আমার কাছে আমি শুধু ঝাড়ফুঁক ও তেলপড়া দিয়ে মানুষদের উপকার করি, আমার থেকে বহু বড়ো বড়ো কবিরাজ ঘুরে বেড়ায় এই এলাকা দিয়ে তাদের ধরেন। এমন ভন্ড কবিরাজ  প্রায় শতাধিক এই এলাকায় আছে ঘুরে বেড়ায় বলে ওই নামধারী কবিরাজ বলেন। সচেতন মহল মনে করে দ্রুত ওই সব ভন্ড কবিরাজদের ভন্ডামি করা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা পালনের মাধ্যমে ভন্ড কবিরাজদের আটকে কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিৎ।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, ওই সব ভন্ড কবিরাজেরা সব ভান্ডারী মুরিদ, ও আট রশির মুরিদ পরিচয় দিয়ে থাকেন।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এসএম আকিকুল ইসলাম বলেন এরকম কবিরাজ সম্পর্কে কেউ কোনও অভিযোগ করেনি কেউ যদি অভিযোগ করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION