1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দ্বিতীয় বার আইজিপি পদক পেলেন রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

দ্বিতীয় বার আইজিপি পদক পেলেন রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন

  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২০৪ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিনের  প্রশংসনীয় ও ভাল কাজের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয় বারের মত ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ পদক পেয়েছেন।
পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ এ পদক পাওয়ায় শনিবার দুপুরে রাঙ্গাবালী থানা পুলিশের সদস্যরা তাকে সংবর্ধনা প্রদান করেন।
জানা গেছে, ২০২৩ সালে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা অবস্থায় প্রশংসনীয় ও ভাল কাজের স্বীকৃতিস্বরূপ হেলাল উদ্দিনকে এ পদক দেওয়া হয়। বুধবার রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্র্যাউন্ডে তাকে ব্যাজ পদক পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এসময় তার হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এরআগে ২০১৮ সালে বরিশালের উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) থাকাকালীন প্রথমবারের মত আইজিপি পদকে ভূষিত হন হেলাল উদ্দিন।
পুলিশের দ্বিতীয় মর্যাদাপূর্ণ এ পদক দ্বিতীয়বারের মত পেয়ে রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ‘ভাল কাজের স্বীকৃতি যখন পাওয়া যায়, তখন সেই কাজের উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। আমি নিজে যেমন কাজে উৎসাহ পাবো, আমার দেখাদেখি অন্যরাও উৎসাহিত হবেন। আমি চাইবো, ভবিষ্যতে আরও ভাল কিছু করতে। আমার টিমের সদস্যদেরও ভাল কাজের জন্য  উৎসাহ দিবো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION