1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোয়ালন্দে হিরোইনসহ মাদক কারবারি গ্রেফতার - Bangladesh Khabor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা স্কুল কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ, সাঘাটায় ছাত্রশিবির নেতা নিহত মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা সোনারগাঁয়ে ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ভেকু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

গোয়ালন্দে হিরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৮ জন পঠিত

অরুণ রাহা, রাজবাড়ী : রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে পাঁচ গ্রাম হেরোইন সহ মোঃ রাসেল মোল্লা (৩২) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত পোনে এগারোটার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ রাসেল মোল্লা রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দুদুখান পাড়া গ্রামের মোঃ নুরু মোল্লার ছেলে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পুলিশ পরিদর্শক (এস আাই) মিলন চন্দ্র বর্মন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ রাসেল মোল্লা ৫০ পুরিয়া হিরোইন যার ওজন পাঁচ গ্রাম সহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ রাসেল মোল্লার বিরুদ্ধে ইতিপূর্বে একটি মামলা বিচারাধীন রয়েছে। গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION