1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের ভয় দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

কোটালীপাড়ায় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের ভয় দেখিয়ে অতিরিক্ত টাকা আদায়

  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২১ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের ভয় দেখিয়ে গ্রাহকদের নিকট হইতে বিলের থেকে অতিরিক্ত টাকা আদায় করে নিয়েছে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কোটালীপাড়া জোনাল অফিসের, অহিদুর রহমান ও ইমামুল হাসান নামক দুই মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (এমআরসিএম)।

এ কাজে তারা স্থানীয় ইউনুস খান নামক এক ইলেক্ট্রিশিয়ানকে ব্যবহার করেছে বলে জানা যায়।

এ ঘটনায় উক্ত মিটার রিডারদের আটকে অবরুদ্ধ করে রাখে ভুক্তভোগী গ্রাহক সহ স্থানীয় শত শত জনতা। আজ রবিবার দুপুরে উপজেলার শুয়াগ্রাম ইউপি নারায়নখানা বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্ঠি হয়েছে এলাকায়। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ কোটালীপাড়ার সহকারী জুনিয়র প্রকৌশলী বাপ্পি হাসান ঘটনা স্থলে উপস্থিত হয়ে গ্রাহকদের বাড়তি টাকা ফেরৎ দেওয়ার বিষয়ে আশ্বস্ত করে উদ্ধার করেন অভিযুক্তদের। আলী আকবর খান , খাইরুল খান, গৌতম বল্লভ, দিলিপ বিশ্বাস, গীতা হালদার, নুরুল ইসলাম, সেলিনা বেগম সহ একাধিক ভুক্তভোগী সাংবাদিকদের জানান- আমাদের সন্তানেরা লেখাপাড়া করে, বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার ভয় ভীতি দেখিয়ে বিলের থেকে বাড়তি টাকা নিয়েছে পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন, আমরা এই প্রতারকদের উপযুক্ত শাস্তির দাবী জানাই। এ বিষয়ে কোটালীপাড়া জেনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজওয়ানুল ইসলাম বলেন- আমি ঘটনাটি শুনেছি, আমরা দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করব, তদন্ত পূর্বক প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION