1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে হিন্দু সম্প্রদায়ের ধর্মস্থান রুপ সনাতন ধাম দুষ্কৃতকারীদের জবরদখলের চেষ্টার অভিযোগ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

অভয়নগরে হিন্দু সম্প্রদায়ের ধর্মস্থান রুপ সনাতন ধাম দুষ্কৃতকারীদের জবরদখলের চেষ্টার অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৩ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের ধর্মপ্রান মানুষদের গড়ে তোলা দীর্ঘদিনের পুরনো ঐতিহ্য রুপ সনাতন ধাম  কিছু কতিপয় দুষ্কৃতকারীদের জবরদখলের চেষ্টা চলছে।

ফলে প্রতিকার চেয়ে এলাকাবাসী একত্রিত হয়ে, সোমবার (১৯ ফেব্রুয়ারি) অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ৩৫ জন স্বাক্ষরিত একটি অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের রুপ সনাতন ধাম একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ওই ধামে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বড়কারে অনুষ্ঠিত হয়। এবং বিভিন্ন দেশ-বিদেশ থেকে ধর্মপ্রান ব্যক্তিরা আরাধনার জন্য ওই ধামে আসে। কিন্তু একটি কুচক্রী মহলের ইন্দনে, এলাকার কিছু দুষ্কৃতকারী ব্যক্তিরা হিন্দু সম্প্রদায়ের প্রানের ধর্মস্থানটিকে জবরদখল করার চেষ্টায় লিপ্ত হয়ে পড়েছে।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, রাঘববোয়ালদের যোগসাজশে ওই ধামটি জবরদখল করার চেষ্টাসহ ধামের জমির গাছ কেটে নিয়ে যায়, ফজল বনজ গাছ কেটে নষ্ট করাসহ বিভিন্ন অপকর্মের আখড়াই পরিনত করেছে। ওই ধামের স্থানে মাদকসেবনসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড করার একাধিক অভিযোগ থাকলেও ধাম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কিছু করতে পারছেনা।

এবিষয়ে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের রুপ সনাতন ধাম কমিটির সাধারণ সম্পাদক পীযুষ কুন্ডু অভিযোগ করে বলেন, আমাদের প্রানের সম্পদ রুপ সনাতন ধাম একটি কুচক্রী মহল জবর দখলের চেষ্টা করছে বিভিন্ন অন্যায় অত্যাচার করছে আমরা প্রতিবাদ করতে গেলে, আমাদেরকে হত্যাসহ নানামুখী প্রান নাশের হুমকি দিচ্ছে। ফলে ধামটি রক্ষার্থে উপজেলার কর্ণধর নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে। আমরা আসা করি তিনি অভিযোগটি আমলে নিয়ে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহন করে রুপ সনাতন ধামটিকে রক্ষা করে আমাদের মনে শান্তি ফিরিয়ে দিবেন। সচেতন মহল দাবি করেছেন হিন্দু সম্প্রদায়ের ধর্মস্থান রক্ষার্থে বিষয়টি তদন্ত করে সঠিক সমাধান করার জন্য সংশ্লিষ্ট প্রসাশনের জরুরি পদক্ষেপ গ্রহনে জন্য হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION