1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাংশায় লুন্ঠিত মোবাইল,অবৈধ অস্ত্র গুলি উদ্ধারসহ গ্রেপ্তার ২ - Bangladesh Khabor
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

পাংশায় লুন্ঠিত মোবাইল,অবৈধ অস্ত্র গুলি উদ্ধারসহ গ্রেপ্তার ২

  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৫ জন পঠিত

অরুণ রাহা, রাজবাড়ী : ১৯/২৪ খ্রিস্টাব্দে তারিখ দুপুর অনুমান ১২:৩০ ঘটিকার সময় পাংশা থানাধীন ডন মোড় হতে মোঃ আব্দুল্লাহ (২৮), পিতা মকবুল মন্ডল উভয় সাং- মহলাডাঙ্গা মধ্যপাড়া থানা পাংশা জেলা রাজবাড়ী নামে এক ছিনতাইকারী ভ্যান চালক জানে আলম (২১) পিতা-মৃত্যু আলাউদ্দিন শেখ মাতা রহিমা খাতুন সাং কলিমহর ডাকঘর কলিমহর ইউনিয়ন কলিমহর থানা পাংশা জেলা রাজবাড়ীকে। নাওড়া বনগ্রাম যাওয়ার কথা বলে ভাড়া করে।

ছিনতাইকারি আব্দুল্লাহ ভ্যান চালক জানে আলম নিয়ে পাংশা থানাধীন নাওড়া বনগ্রাম সাকিনস্হ জৈনিক সাধন চন্দ্র মন্ডল (৫০) পিতা রাধানাথ মন্ডল এর ভোট্টা খেতে নিয়ে যায়। সেখানে মোঃ সবুজ হোসেন (২৭)পিতা মোঃ মিরাজ মন্ডল মাতা সাজেদা নানা মোহাম্মদ আলী কেলে সাং বহলাডাঙ্গা মধ্যপাড়া থানা পাংশা জেলা রাজবাড়ী তার সাথে যোগ দিয়ে ভ্যান চালক জানে আলম কে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ও আঘাত করে এবং হাত-পা বেঁধে তার নিকট থাকা একটি TECNO SPRK অ্যান্ড্রোয়েট মোবাইল ফোন যাহার মূল্য অনুমান ১৩,০০০ (তের হাজার) টাকা জোর পূর্বক ছিনাইয়া নিয়া দৌড়ে পালিয়ে যায়।

জানে আলমের শৌরচিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করলে ছিনতাইকারীরা তাদের নিকট থাকা আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখে পাংশা থানাধীন হাট বনগ্রাম পূর্বপাড়া সাকিনস্হ জৈনেক স্বরজিৎ মন্ডল (৪২) পিতা মৃত মহাদেব মন্ডল এর বসতবাড়িতে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে পাংশা মডেল থানার এসআই তারিকুল ইসলাম সঙ্গী ও ফোর্স সহ ১৯/০২/২০২৪ তারিখ ১৪:৫০ ঘটিকার সময় পাংশা থানা হাট বনগ্রাম পূর্বপাড়া সাকিনস্হ জৈনেক স্বরজিৎ মন্ডল (৪২) পিতা মৃত মহাদেব মন্ডল এর বসতবাড়ি হইতে স্থানীয় জনগণের সহায়তায় আসামি ১/ মোঃ সবুজ হোসেন (২৭) পিতা মোঃ মিরাজ মন্ডল মাতা সাজেদা নানা মোহাম্মদ আলী মোহাম্মদ কেলে।

২/ মোঃ আব্দুল্লাহ (২৮) পিতা মকবুল মন্ডল উভয় সাং বহলাডাঙ্গা মধ্যপাড়া থানা পাংশা জেলা রাজবাড়ীদ্বয়কে গ্রেফতার করেন।

ভিকটিম জানে আলম (২১) এর লুন্ঠিত একটি TECNO SPRK এন্ড্রয়েট মোবাইল ফোন যাহার মূল্য অনুমান ১৩,০০০(তের হাজার) টাকা আসামি মোঃ সবুজ হোসেন (২৭) এর নিকট হইতে উদ্ধার করেন।

দস্যুতা সংঘটিতর সময় ব্যবহারিত অস্ত্র গুলি সংক্রান্তে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামিদ্বয় ১৯/২/২০২৪ তারিখ ১৫:৩০ ঘটিকার সময় পাংশা থানাধীন হাট বনোগ্রাম পূর্বপাড়া সাকিনস্হ জৈনেক রেজাউল মন্ডল (৪৫) পিতা মৃত দানেজ আলী মন্ডল সাং- বিলপদুমদিয়া থানা পাংশা জেলা রাজবাড়ী এর আম বাগানের মাঝ বরাবর দক্ষিণপার্শ্বে ঝোপ ঝাড়ের মধ্যে তাহাদের লুকিয়ে রাখা ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান এবং ১টি সবুজ রঙের তাজা কার্তুজ নিজ হাতে বাহির করিয়া দেওয়ার মতে উদ্ধার করেন।

অবৈধ অস্ত্র গুলি নিজ দখলে রাখিয়া দস্যুতা সংঘটনের অপরাধে দ্রুত আসামিদ্বয়ের বিরুদ্ধে পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে । ধৃত আসামি মোঃ আব্দুল্লাহ এর বিরুদ্ধে একটি মারামারির মামলা আছে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION