1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোয়ালন্দে স্বামী-স্ত্রী দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

গোয়ালন্দে স্বামী-স্ত্রী দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৩ জন পঠিত

অরুণ রাহা, রাজবাড়ী : “চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ।

রাজবাড়ীর গোয়ালন্দে হেরোইনসহ স্বামী-স্ত্রী মোঃ আশরাফুল শেখ (৪০) ও শেফালী খাতুন (৩৪) নামে দুজনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ।

রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস ।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলোঃ গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া বাজার এলাকার মৃত আইয়ুব আলী শেখের ছেলে মোঃ আশরাফ শেখ (৪০) ও তাঁর স্ত্রী শেফালী খাতুন (৩৪)।

থানা সূত্রে জানা যায়, এর আগে ১৭ই ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অভিযান পরিচালনা কালে উপজেলার দৌলোদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দৌলতদিয়া বাজার এলাকায় তপু সরদার এর গ্যারেজ সংলগ্ন গলির রাস্তার উপর হইতে তাঁদের দুজনকে ১২ (বার ) গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ প্রানবন্ধু  চন্দ্র বিশ্বাস বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে রবিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION