1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
যৌতুকের টাকা না পাওয়ায় বিবাহের আড়াই বছর পর স্ত্রীকে অস্বীকার - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যৌতুকের টাকা না পাওয়ায় বিবাহের আড়াই বছর পর স্ত্রীকে অস্বীকার

  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৬১৫ জন পঠিত

স্টাফ রিপোর্টার : চাহিদা মতো যৌতুক দিতে না পারায় বিবাহের আড়াই বছর পর স্ত্রী কে অস্বীকার করেছে এক স্বামী। গোপালগঞ্জের কোটালীপাড়ার শুয়াগ্রাম ইউপি নারায়নখানা গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, এলাকার শহিদুল শেখের ছেলে শরিফ শেখ (২১) সাথে, দীর্ঘ প্রেমের সম্পর্কের পর ২০২১ সালে প্রথমে নোটারী পাবলিক ও পরে ২৮/০৬/২০২১ ইং তারিখে কাবিন রেজিস্ট্রির মাধ্যমে সামাজিক ভাবে বিবাহ হয়, পাশবর্তী বাগধা ইউপি জয়রাম পট্টি গ্রামের এস রহমান ফকিরের মেয়ে রুপা আক্তার মিম (১৯) এর। বিয়ের পর ব্যবসার কথা বলে শশুর বাড়ী থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা যৌতুক নেয় শরিফ। দুর্নীতি ও অনিয়মের দায়ে উক্ত ব্যবসা থেকে বিতাড়িত হয় শরিফ।

কিছুদিন পর নতুন ব্যবসা করবে বলে আরো ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে স্ত্রীর কাছে। চাহিদা মতো বাবার বাড়ী থেকে টাকা এনে দিতে অপারগতা জানালে স্ত্রীকে বিয়ের কথা অস্বীকার করে অন্য নারীর সঙ্গে পরকিয়ার সম্পর্ক গড়ে তোলে নারী লোভী শরিফ।

এ ঘটনায় স্ত্রী মিম লিগ্যাল এইডে অভিযোগ জানালে, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, মোঃ সালাম ভাট্টি, আঃ রব মিয়া, ইউপি সদস্য জাহাঙ্গির খান, কাওসার খান, লিগ্যাল এইড ইউনিয়ন কর্মী শিখা দাসসহ একাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি শুরাহার চেষ্টা চালায়। চেয়ারম্যান বলেন- মেয়েটি উপযুক্ত বিচার পাবে। উক্ত শালিস বৈঠকে শরিফ কাবিন রেজিস্ট্রিতে “আমার স্বাক্ষর জাল” বলে বিবাহ অস্বীকার করে। পরে গোপালগঞ্জ বিজ্ঞ জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালতে শরিফ একটি মিথ্যা মামলা দায়ের করে স্ত্রীর বিরুদ্ধে।

কাবিন রেজিস্ট্রার কাজী আঃ ফারাহ বলেন- শরিফ ও রুপা আক্তার মিম স্ব-শরীরে উপস্থিত হয়ে কাবিন রেজিস্ট্রিতে স্বাক্ষর করেছে।

এ ঘটনায় গৃহবধৃ মিম স্বামীর ঘরে ঠাই পাওয়ার দাবিতে ঘুরছে কোর্ট কাচারীসহ শালিস মাতব্বরদের দ্বারে দ্বারে।

তিনি সাংবাদিকদের বলেন- আমাকে অপহরন করে নিয়ে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করে শরিফ, পরে আবার কাবিন রেজিস্ট্রি করে, স্বামীর সাথে আড়াই বছর ঘর-সংসার করেছি, বিয়ের পর সুদে ব্যাজে টাকা এনে ৩ লক্ষ ৫০ হাজার টাকা যৌতুক দিয়েছে আমার পরিবার, আরো ২ লক্ষ টাকা দাবি করেছে, দিতে না পারায় আমাকে বিয়ে করার কথা অস্বীকার করে অন্য মেয়ের সাথে সম্পর্ক করেছে, আমি সুষ্ঠু ভাবে শান্তিতে স্বামীর ঘর করতে চাই, স্বামী গ্রহন না করলে আত্মহত্যা করব। গৃহবধুর মা রেহেনা বেগম, আমির দাড়িয়া, ইউনুস ফকির, শেখ সিরাজুল ইসলাম, হালিমা বেগম, রেবা বেগম সহ একাধিক এলাকাবাসী জানান- শরিফ তার শশুর বাড়ীতেই থাকতো খাইতো দীর্ঘদিন আমরা দেখেছি, এখন এ বিবাহ অস্বীকার করে কিভাবে? এটাই তাদের প্রশ্ন। এ ব্যাপারে অভিযুক্ত শরিফ শেখ বলেন- মেয়েটি স্ব-ইচ্ছায় আমার কাছে এসেছিলো, অপহরন করা ও যৌতুক নেওয়ার কথা সম্পুর্ন মিথ্যা বানোয়াট, কাবিন রেজিস্ট্রিতে আমার স্বাক্ষর জাল।

এ বিষয়ে সিআইডি গোপালগঞ্জ এসআই ফরহাদ শেখের সাথে যোগোযোগ করা হলে তিনি বলেন, মামলা তদন্তাধীন।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধু রুপা আক্তার মিম বাদী হয়ে শরিফ শেখ ও কাওসার খান কে বিবাদী করে বরিশাল বিজ্ঞ জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং সিআর-১৩০/২০২৩।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION