1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুয়াকাটা পৌরসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ে প্রার্থী বাছাই। - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই : চন্দন গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই দিনে জম্ম নেওয়া দুই ভাই বোনের মৃত্যু পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড কোটালীপাড়ায় বিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে তৃত্বীয়পক্ষের হামলায় আহত হয়ে হাসাপাতালে মেয়ের মামা গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা  কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন

কুয়াকাটা পৌরসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ে প্রার্থী বাছাই।

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৫৪৬ জন পঠিত

কুয়াকাটা থেকে মোঃ জাহিদ,

আজ বেলা ১২ ঘটিকা থেকে কুয়াকাটা হোটেল বীচ হ্যাভেনে পৌরসভা নির্বাচন ২০২০ উপলক্ষে তৃণমূল পর্যায়ে প্রার্থী বাছাইয়ের কার্যক্রম শুরু হয়। পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে প্রার্থী বাছাইয়ের অনুষ্ঠানে সভার সভাপতির দায়িত্বে ছিলেন মোঃ পান্না মাঝি।  তৃণমূল পর্যায়ে প্রার্থী বাছাইয়ে উপস্থিত ছিলেন জননেতা আলহাজ মাহবুবুর রহমান তালুকদার, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য পটুয়াখালী ০৪ আসন। আরো উপস্থিত ছিলেন জননেতা অধ্যক্ষ আলহাজ্ব মহিবুর রহমান মহিব বর্তমান সংসদ সদস্য পটুয়াখালী ০৪ আসন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের  বিভিন্ন নেতৃবৃন্দ, কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত সভায় তৃণমূল পর্যায়ে প্রার্থী বাছাইয়ে ডেলিগেট ভোটের মাধ্যমে প্রাথমিক ভাবে নির্বাচন হয়।
নির্বাচনে মোট ভোটের সংখ্যা ছিল ৬৭  উক্ত ডেলিগেট ভোট থেকে  বর্তমান মেয়র জনাব আঃ বারেক  মোল্লা পেয়েছে ৫০ , জনাব মাহমুদুল আলম টিটু   পেয়েছে ০৬, মোঃ শাহ আলম হাওলাদার পেয়েছে ০৪ ,  মোঃ শাহজাহান পেয়েছে ০৩  , অনন্ত মুখুর্জী পেয়েছে ০২ , গাজী মোঃ ইউসুফ পেয়েছে ০১ ভোট  এবং একটি ভোট বাতিল বলে গন্য হয়। উক্ত ডেলিগেট ভোটের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদেরকে চুড়ান্ত করতে তিন সদস্য বিশিষ্ট কমিটি করে কেন্দ্রে প্রেরন করবে। এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীর সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে যাকে নমিনেশন দিবে তার পক্ষে সকল অঙ্গ সংগঠনকে নৌকার পক্ষে কাজ করে যাওয়ার আহবান জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION