1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় মুজাহিদ হত্যা খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

কোটালীপাড়ায় মুজাহিদ হত্যা খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৬৭ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মেধাসিঁড়ি ইন্টারন্যাশনাল স্কুলের মেধাবী শিক্ষার্থী ২০২৩ এর এসএসসি পরিক্ষার্থী মুজাহিদ হাওলাদার কে নৃশংস ভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও খুনীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বারকলিপি দেওয়া হয়।

বুধবার উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পিঞ্জুরী ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, আওয়ামীলীগ নেতা আবু হানিফ হাওলাদার ঝন্টু, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি বাবুল হাজরা, উদীচী কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকার, ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মুন, সাবেক ভিপি মাইনুল ইসলাম রিমু, মেধাসিঁড়ি ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক লিটন শিকদার, নিহত মুজাহিদের পিতা সেকেন্দার হাওলাদার, মাতা রুমিছা বেগম, বোন শরিফা খানম বক্তব্য রাখেন।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে হত্যার শিকার মুজাহিদের পিতা সেকেন্দার হাওলাদার স্বাক্ষরিত একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া হয়।

স্বারকলিপিতে সেকেন্দার হাওলাদার উল্লেখ করেন- কুরপালা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ফেরদাউস শেখ, জামাল শেখ, কালাম শেখ, কবির শেখ, সিফাত শেখ, মাসুদ শেখ, মুজাহিদ শেখ গং তার পুত্র মুজাহিদ হাওলাদারকে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করেছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার পুত্র হত্যার বিচার চেয়ে দ্রুত খুনীদের গ্রেফতার দাবি করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ স্বারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন- আমি নিহত মুজাহিদের পিতা সেকেন্দার হাওলাদারের একটি স্বারকলিপি পেয়েছি, স্বারকলিপিটি আমি দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে পাঠানোর ব্যবস্থা করবো।

অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান বলেন- মুজাহিদ হাওলাদার হত্যার মামলার কিছু আসামী জামিনে আছে ও কিছু আসামী পলাতক রয়েছে, পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION