1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধারা ভাল থাকেন : সাবেক চীফ হুইপ ফিরোজ - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধারা ভাল থাকেন : সাবেক চীফ হুইপ ফিরোজ

  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩৩৩ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধারা ভাল থাকেন, জনগন ভাল থাকেন। জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের ও ধর্মকে ব্যবহার করেই এরশাদ ও খালেদা ক্ষমতায় এসেছিলেন। কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য ও জনগনের কল্যানের জন্য তারা কিছুই করেননি।
মঙ্গলবার দুপুর ১২টায় পটুয়াখালীর বাউফলে ৩ কোটি ২৭ লক্ষ ৬৪ হাজার  ৩১৩ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল আমিন এর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, অধীর রঞ্জন দাস ও উপজেলা প্রকৌশলী সুলতান আহম্মেদ, এপিএস আনিচুর রহমান ও অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক।
আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা পুনরায় আসম ফিরোজকে বাউফলে এমপি হিসাবে পেতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে আহবান জানান।
এর আগে তিনি বেলা ১১টার দিকে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে বাউফল উপজেলা পরিষদ চত্বরে মডেল মসজিদ নিমার্ণ কাজের শুভ উদ্বোধন করেন। গণপূর্ত বিভাগের নিবার্হী প্রকৌশলী হারুন-অর- রশিদ জানান ২০২৪ সালের ৩০ জুন মসজিদ নিমার্ণ কাজ শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION