1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ মিছিলে এমপি মহীউদ্দীন খান - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ মিছিলে এমপি মহীউদ্দীন খান

  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৩০৩ জন পঠিত
মোঃ হারুনুর রশিদ, কচুয়া : সফল রাষ্ট্র নায়ক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, দেশরত্ন শেখ হাসিনা এমপি কে ৭৫এর খুনি, বিএনপি জামায়াত-শিবির কতৃক হত্যার হুমকির প্রতিবাদে কচুয়া উপজেলা আওয়ামিলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভাটি ২২মে সোমবার কচুয়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে কচুয়া বিশ্বরোড পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিল করা হয়।
এসময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের বর্তমান এমপি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, কচুয়ার উন্নয়নের রুপকার, সাধারণ জনগণের প্রাণের নেতা জননেতা ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি, উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহাজাহান শিশির, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, তৌহিদুল ইসলাম খোকা, সাবেক প্যানেল চেয়ারম্যান রওনক আরা রত্না, শাহাবুদ্দিন মজুমদার সহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ ও সকল সংগঠনের সহযোগী নেতৃবৃন্দ।
সভায় বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি মহোদয় বলেন ৭৫এর এই খুনি বিএনপি জামায়াত কে কঠোর ভাবে জবাব দিতে হবে। তারা যতই চেষ্টা করে যাকনা কেনো আমাদের নেত্রীকে হত্যার হুমকি দিয়ে, কোন ষড়যন্ত্র করে পরাস্ত করা যাবে না। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের কে ছাড়বে না, যিনি আমার নেত্রীকে হত্যা করে কবরে পাঠানোর হুমকি দিয়েছে, আমরা কচুয়া উপজেলা আওয়ামী লীগ পরিবারের পক্ষ হতে এই ষড়যন্ত্র কারীকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারে দাবী জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION