1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ শুরু - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ শুরু

  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৩১৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ-এর আয়োজন করা হয়েছে। সোমবার ২২ মে থেকে আগামী ২৮ মে পর্যন্ত এ ভূমি সপ্তাহ চলবে।

সোমবার (২২ মে) জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর আগে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসন চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ নাজমুন নাহার। জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসন চত্বরে এই সেবা সপ্তাহ পালনের জন্য ১০টি স্টলে সেবা প্রদানের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এবং ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায় “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়” এই প্রতিপাদ্যকে উপজিব্য করে এই সপ্তাহ পালন করা হবে। এখানে অণ স্পট ভূমি সেবা প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION