1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২৪২ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আজিজুল হাকিম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (২০ মে) রাত ৮টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর গেড়াখোলা মা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল হাকিম নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার চারকাকলা গ্রামের সিরাজুল শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমান জানান, নিহত আজিজুল হাকিম মোটরসাইকেলযোগে ঢাকার দিকে ফিরছিলেন। পথিমধ্যে তিনি মুকসুদপুর উপজেলার গেড়াখোলা মা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জানান, নিহতের মরদেহ হাইওয়ে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION