1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ঘুমন্ত বৃদ্ধকে চিরঘুমে পাঠাল ট্রাক - Bangladesh Khabor
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় মোবাইকোর্টে মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

কোটালীপাড়ায় ঘুমন্ত বৃদ্ধকে চিরঘুমে পাঠাল ট্রাক

  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২৬৫ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল ঘুমন্ত শশীভূষণ বাড়ৈ (৬০) নামের এক বৃদ্ধের। শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া-রাজৈর সড়কের ছিকটিবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছিকটিবাড়ী গ্রামের হলধর বাড়ৈর ছেলে।

কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, কোটালীপাড়া থেকে গাছভর্তি একটি নছিমন রাধাগঞ্জ যাচ্ছিল।

আর ধানভর্তি একটি ট্রাক পীড়ারবাড়ী থেকে কোটালীপাড়া আসছিল। যানবাহন দুটি ছিকটিবাড়িতে একে অপরকে সাইড দিতে গেলে ধানভর্তি ট্রাকটি বাস্তার পার্শ্ববর্তী একটি বসতঘরের ওপর গিয়ে পড়ে। ওই ঘরে বৃদ্ধ শশীভূষণ বাড়ৈ ঘুমাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট, পুলিশ ও স্থানীয়রা ভোরের দিকে ট্রাক সরিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION